July 25, 2026, 9:42 am
Title :
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি আল-আকসা মসজিদে ঢুকে চার সহস্রাধিক ইসরায়েলির তাণ্ডব  ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনের প্রতি সিলেটে ছাত্র সমাজের পূর্ণ সংহতি যুক্তরাজ্যে একই পরিবারের৩ সিলেটীর মর্মান্তিক মৃত্যুডেস্ক রিপোর্ট ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা এস আই পদে মো. একরাম হোসেনের যোগদান রামিশা হত্যাকান্ডে কোতোয়ালি থানা যুব জমিয়তের প্রতিবাদ ও দ্রুত বিচার দাবি ইউরোপের পথে প্রবাসীদের স্বপ্ন ও সংগ্রামের ব্যবচ্ছেদ পশ্চিমবঙ্গে মুসলিম যুবককে কুপিয়ে হত্যা আমি কথা বলি, শ্বশুরবাড়ির লোকজনকে শুনতে হবে কথা: সিলেটে সমাবেশে প্রধানমন্ত্রীর রসিকতা

যুক্তরাজ্যে একই পরিবারের৩ সিলেটীর মর্মান্তিক মৃত্যুডেস্ক রিপোর্ট

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, July 23, 2026

যুক্তরাজ্যের এসেক্সের ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে গিয়ে জোয়ারের প্রবল স্রোতে ডুবে তিন ব্রিটিশ-বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি শিশুকে বাঁচাতে গিয়ে একই পরিবারের মা ও মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়। এই হৃদয়বিদারক ঘটনায় যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি সম্প্রদায় ও সিলেটে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন- যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি ডা. মনসুর রহমানের স্ত্রী সেলিনা রহমান (৪২), তাঁর ১৫ বছর বয়সী কিশোরী কন্যা সামিয়া রহমান এবং সেলিনা রহমানের ভাগ্নে ৯ বছর বয়সী শিশু মূসা আহমেদ। সেলিনা রহমান যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জের ছাতকের প্রবীণ নেতা মুজিবুর রহমানের কন্যা। ডা. মনসুর রহমান সিলেটের বিশিষ্ট বিএনপি নেতা ও ১ নং মোল্লারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ মখন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার ২২ জুলাই স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে লন্ডনের কাছাকাছি এসেক্সের ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে এ দুর্ঘটনাটি ঘটে। গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে সপরিবারে সেখানে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। আনন্দঘন মুহ‚র্ত পালনের সময় হঠাৎ সাগরে তীব্র জোয়ারের স্রোত আসে। স্রোতের টানে ছোট শিশু মূসা আহমেদ সাগরের গভীরে তলিয়ে যেতে থাকলে তাঁকে বাঁচাতে মা সেলিনা রহমান ও কিশোরী কন্যা সামিয়া রহমান পানিতে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু জোয়ারের শক্তিশালী টানে ৩ জনই সাগরের অতল জলে হারিয়ে যান।
ঘটনার পরপরই এসেক্স পুলিশ, রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউট এবং কোস্টগার্ডের সদস্যরা দ্রæত উদ্ধার অভিযান শুরু করেন। তিনটি এয়ার-অ্যাম্বুলেন্স এবং স্পিডবোটের সাহায্যে দীর্ঘ চেষ্টার পর তাঁদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) প্রদান করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। তাদের মধ্যে সেলিনা রহমান ও তার কন্যা সামিয়া রহমান ঘটনাস্থলেই প্রাণ হারান এবং শিশু মূসা আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান। তাছাড়া দুর্ঘটনায় পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
প্রিয়জনদের এমন বিয়োগান্তক মৃত্যুতে ডা. মনসুর রহমান ও মুজিবুর রহমানসহ গোটা পরিবার কান্নায় ভেঙে পড়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের বিষয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বজনরা।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews