September 14, 2026, 11:40 am
Title :
বিশ্বনাথে সালিশ ব্যক্তিত্বর ফয়জুল খানের মৃত্যুতে জাতীয় জনতা পার্টির শোক প্রকাশ প্রধানমন্ত্রী বরাবরে বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে ভাসানী ওসমানী স্মৃতি সংসদের স্মারকলিপি বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ সুনামগঞ্জের কাতিয়া মাদরাসার মুহতামিম ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল বিগত ১৮ বছরে বিদ্যুৎ ও গ্যাস খাত ধ্বংস করা হয়েছে: ধর্মমন্ত্রী হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে ২ যুবকের মৃত্যু সিলেটে জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুর সংবর্ধিত হযরত শাহজালাল র: মাজার জিয়ারত করেছেন জাতীয় জনতা পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান সিলেটের উসামা পিএইচডি করতে আমেরিকা গেছেন

শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Sunday, September 13, 2026

সিলেট রিপোর্ট:

সম্প্রতি সংসদে পাশ হওয়া শরীয়াহ বিরোধী আইন সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল বাতিল, আইন শৃঙ্খলার চরম অবনতি, জ্বালানী, বিদ্যুৎ, পানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুমা বিক্ষোভ মিছিলটি বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদের সামনে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমদের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন এবং জেলা সেক্রেটারি মুফতী আবু তাহের মিসবাহের যৌথ সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ, সিনিয়র সহ-সভাপতি হাফিজ মাওলানা আসাদ উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি প্রভাষক বোরহান উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগর সভাপতি মো: সিদ্দিকুর রহমান, যুব আন্দোলন সিলেট জেলা সহ-সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মোঃ মোরশেদ আলম সহ জেলা মহানগর নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews