September 17, 2026, 4:05 pm
Title :
মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ সৌদি আরবে রুমমেটের হামলায় কোম্পানীগঞ্জের প্রবাসীর মৃত্যু গণতন্ত্রকে রক্ষা করা সবচেয়ে বড় কাজ, বড় দায়িত্ব- রাষ্ট্রপতি রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বর্জন সিলেট মহানগর বিএনপির দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিনের ১ম মৃত্যু বার্ষিকী ১৯ সেপ্টেম্বর  জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সীরাত মাহফিল সম্পন্ন প্রথম ধাপে ৮০ উপজেলায় ইউপি নির্বাচন সাত ধাপে ইউপি ভোটের তারিখ ঘোষণা বিশ্বনাথে সালিশ ব্যক্তিত্বর ফয়জুল খানের মৃত্যুতে জাতীয় জনতা পার্টির শোক প্রকাশ

সৌদি আরবে রুমমেটের হামলায় কোম্পানীগঞ্জের প্রবাসীর মৃত্যু

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, September 17, 2026

সিলেট রিপোর্ট

:সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মোহাম্মদ মতিউর রহমান (২৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার সৌদি আরব সময় রাত আনুমানিক ১১ টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত মতিউর রহমান উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি তিন মাস বয়সী এক পুত্রসন্তানের জনক।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জীবিকার তাগিদে সৌদি আরব যান মতিউর রহমান। সেখানে রিয়াদের হারা এলাকায় একটি বাসায় তিনি সহ তারা ৪ জন একসঙ্গে থাকতেন। গত ২/৩ দিন আগে রুমে ঘুমানো ও রান্না নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সোমবার রাতে সবাই কাজ থেকে রুমে ফিরলে আবারও কথা কাটাকাটি হয়। তখন তার এক রুমমেট তরকারি কাটার ছুরি দিয়ে আঘাত করলে সেখানে সে রক্তাক্ত হয়ে মারা যায়। তখন রুমে থাকা অপর ৩ যুবক পালিয়ে যান।

নিহতের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম খোকন বলেন, মতিউর রহমান খুবই শান্তশিষ্ট একটি ছেলে। ২/৩ দিন আগে তার সাথে হওয়া ঝামেলার কথা সে পরিবারকে জানিয়েছে। আর গতকাল থেকে তাকে ফোন দিলেও পাওয়া যায়নি। তার রুমে থাকা তার গ্রামের একজনের সাথে যোগাযোগ করা হলে সে এই হত্যাকাণ্ডের কথা জানায়। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি জানান, এবিষয়ে আমরা সংবাদ পেয়েছি। আমরা খোঁজ নিচ্ছি।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews