September 24, 2026, 1:51 am
Title :
বিশ্বসভার সভাপতি আমাদের ড. খলিলুর রহমান (পর্ব-১) গাজায় ভয়াবহ দুর্ভোগে যুক্তরাজ্য নীরব থাকবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী আমার পিএইচডির সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর তাহিরপুরে তিন সন্তানসহ বাবার কীটনাশক পান, তিন শিশুর মৃত্যু শাহজালাল (র.) মাজারের টাকা প্রতিদিন গণনা করা হবে গুলশানের নতুন ডিসি নেত্রকোনার সন্তান রুহুল কবীর খান পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান নেত্রকোনা জেলার উলামায়ে কেরাম ও প্রাসঙ্গিক কিছু কথা

শাহজালাল (র.) মাজারের টাকা প্রতিদিন গণনা করা হবে

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Wednesday, September 23, 2026

সিলেট রিপোর্ট

:এখন থেকে সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারের টাকা প্রতিদিন গণনা করা হবে। গণনায় পাওয়া টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়ন কাজের জন্য নির্দিষ্ট ব্যাংক একাউন্টে রাখা হবে এবং ৬৫ শতাংশ দৈনন্দিন ব্যবস্থাপনা কাজে ব্যয় করা হবে।মাজারের পরিচালনার জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আর শিগগিরই নতুন ম্যানেজার, হিসাবরক্ষক ও অফিস সহকারী নিয়োগ দেওয়া হবে।

মঙ্গলবার রাতে সিলেট সার্কিট হাউসে মাজার ব্যবস্থাপন কমিটির মিটিং শেষে এসব তথ্য জানান সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। মিটিংয়ে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন প্রমুখ।

মাজার পরিচালনা কমিটির সিদ্ধান্তে ৭ সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহবায়ক হিসেবে সিলেটের জেলা প্রশাসক ও সদস্য সচিব হিসেবে হযরত শাহজালাল (র.) মাজারের মোতোওয়াল্লী থাকবেন। আর সদস্য হিসেবে সিলেট সিটি কর্পোরেশন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, সিলেট জেলা পরিষদ, সিলেট মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের একজন করে প্রতিনিধি থাকবেন।

জেলা প্রশাসক জানান, হযরত শাহজালাল (র.) মাজারের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত এবং প্রাপ্ত আয়ের সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত আজকের কমিটির সর্বশেষ মিটিং হয়েছে। মিটিংয়ের আহবায়ক ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মহোদয় সহ সম্মানিত সকল সদস্য এবং মাজারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মাজারের প্রাপ্ত দানের টাকা প্রতিদিন গণনা করা হবে। প্রতিদিনের প্রাপ্ত দানের টাকা থেকে ৩৫% মাজারের উন্নয়ন কাজের জন্য সোনালী ব্যাংকের নির্ধারিত হিসাবে জমা করা হবে। উক্ত হিসাব জেলা প্রশাসক সিলেট এবং হযরত শাহজালাল (রঃ) মাজারের মোতোওয়াল্লীর যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে। অবশিষ্ট যে ৬৫% টাকা, সেই টাকা পূর্বের ন্যায় ব্যবস্থাপনা করা হবে। এই ৬৫% টাকা হতে মাজারের সকল দৈনন্দিন ব্যয়, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, আনসার সদস্য, নিরাপত্তা- এই যে বেতন ভাতা, ৩০ জন আনসার সদস্য এখানে আছে। এছাড়া নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারীদের বেতনসহ সার্বিক ব্যয় নির্বাহ করা হবে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews