November 11, 2026, 11:34 pm
Title :
দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া মৌমি সিলেটবাসীর গর্ব— বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিসের কাজের উদ্বোধন, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ সিলেট খাদিমুল কুরআন পরিষদের ৮১ সদস্যের শুরা ও ১১ সদস্যের উপদেষ্টা পরিষদ ঘোষণা ছাতকের কালারুকা ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মাহমুদ আজমের সমর্থনে মতবিনিময় সভা জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রদান বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদের গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রতিবাদ সভা কওমি মাদ্রাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনায় গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের দোয়া মাহফিল

দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া মৌমি সিলেটবাসীর গর্ব— বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Wednesday, November 11, 2026

সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ-৫ লাভ করায় তাকে শুভেচ্ছা ও উপহার প্রদান করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান ।
১১ নভেম্বর বুধবার বিকালে নগরীর দক্ষিণ সুরমার আলমপুরস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব বায়জিদ খান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিভাগীয় কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান বলেন, দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে জিপিএ-৫ পাওয়ায় মৌমিকে সর্বমহলের শুভেচ্ছা জানানো সিলেটবাসীর জন্য অত্যান্ত আনন্দ ও গর্বের বিষয়। চোখে নেই দৃষ্টি শক্তি, দেখতে পারছে না পৃথিবীর আলো তবুও স্বপ্ন দেখার সীমাবদ্ধতা নেই। সকল প্রতিকুলতাকে পিছনে ফেলে মনের শক্তি আর আত্ম বিশ্বাস নিয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমির জিপিএ-৫ অর্জন করা শিক্ষার্থীদের জন্য অনুকরণীয়। তিনি মানব সেবামূলক প্রতিষ্ঠান গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে সরকারী সকল সুযোগ-সুবিধা অব্যাহত থাকার আশ্বাস প্রদান করে বলেন, মৌমির এই সফলতা অনুসরণ করে প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে ভালো ফলফল অর্জনে লেখাপাড়ায় মনোযোগী হওয়ার আহবান জানান।
নেতৃবৃন্দ সাক্ষাৎকালে জিডিএফ পরিচালিত ‘জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়’-এর দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা এবং একটি আধুনিক ভবন নির্মাণের দাবিতে বিভাগীয় কমিশনারের কাছে একটি আবেদন জমা দেন। আবেদন পত্রটি গ্রহণ করে বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান বিদ্যালয়ের উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি তিনি জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়টি পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।
এ সময় বিভাগীয় কমিশনার দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমিকে উপহার প্রদান করেন। তিনি মৌমির অদম্য ইচ্ছাশক্তির প্রশংসা করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর নির্বাহী পরিচালক সৈয়দ মাহমুদুল হক, জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, কৃতি শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি।
এ সময় বায়জিদ খান বিভাগীয় কমিশনারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, জিডিএফ-এ তাহমিনা আক্তর মৌমির মত আরো অসংখ্য শিক্ষার্থী গড়ে তোলতে সরকার বরাদ্দকৃত প্রতিষ্ঠানের জায়গায়টি স্থায়ীকরণ, ভবন নির্মাণ সহ সব ধরনের সহযোগিতার প্রদানের অনুরোধ জানান।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews