October 13, 2026, 5:24 am
Title :
হত দরিদ্রদের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা বিতরণ দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শাড়ি-লুঙ্গি বিতরণ সিলেট দরগাহ মাদরাসায় মামুনুল হকের দরস ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব ইজতেমা নিয়ে পাঁচ দফা দাবি ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’র মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক ইমরান খানের দলের সরকারকে হটিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন জারি বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা রাসেল মাহবুব-কে সংবর্ধনা প্রদান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান রিপনের মাতার সুস্থতা কামনায় তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে দোয়া মাহফিল সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৫ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় বাংলাদেশের নিন্দা

সিলেটের উসামা পিএইচডি করতে আমেরিকা গেছেন

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Friday, September 11, 2026

 

সিলেট রিপোর্ট: শাহ উসামা হাসান ছোট বেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে টেলেন্টপুলে বৃত্তি পেয়েছেন । এস এস সি ও এইচ এসসিতে জিপিএ 5 পেয়েছেন । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিজাস্টার সাইন্স এন্ড ম‍্যানেজমেন্টে অনার্স ও মাস্টার্স করেছেন কৃতিত্বের সাথে । এরপর আমেরিকার ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আমেরিকা পৌঁছেছেন ।
উল্লেখ্য যে ইতোমধ্যে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা জার্নালে উসামার কয়েকটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে । উসামা একই সাথে একজন ভালো প্রাকটিসিং কারী । তিনি আঞ্জুমানে তালিমুল কুরআন বাংলাদেশ থেকে কারিয়ানা পাশ করেছেন এবং বিখ্যাত কয়েকজন কারী সাহেবের কাছে কেরাতের মশক করেছেন ।
উসামা সিলেটের একটি সম্ভ্রান্ত দীনি আলোকিত পরিবারের সন্তান । তার পিতা লেখক গবেষক বহুগ্রন্থ প্রণেতা চিন্তক দেশ বিখ্যাত আলেম ও ইসলামিক ফাউন্ডেশন এর ইমাম প্রশিক্ষণ একাডেমি (ঢাকা) উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম এবং মাতা লেখিকা ও দীনের দাঈ গৃহিণী সালমা জাহান ঘোরী । উসামার বড়ভাই হাফিজ শাহ হাদী হাসান উচ্চতর ডিগ্রি অর্জনে ২০২২ সালে আমেরিকা পাড়ি জমান । তার মেজো ভাই স্থপতি শাহ মাহদী হাসান সিলেটের লিডিং ইউনিভার্সিটির আর্কিটেকচার ডিপার্টমেন্টের শিক্ষক । তাদের একমাত্র ছোটবোন শাহজাদী উমমা লিডিং ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন । উল্লেখ্য যে তারা সকলেই শুরুতে মাদ্রাসায় পড়াশোনা করেছেন। উসামা গবেষণা উদ্ভাবন ও আবিষ্কারে মানবতার কল্যাণে অবদান রাখবেন এই প্রত্যাশা করছি। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দুআর জন্য অনুরোধ করা হয়েছে ।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews