October 13, 2026, 5:24 am
Title :
হত দরিদ্রদের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা বিতরণ দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শাড়ি-লুঙ্গি বিতরণ সিলেট দরগাহ মাদরাসায় মামুনুল হকের দরস ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব ইজতেমা নিয়ে পাঁচ দফা দাবি ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’র মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক ইমরান খানের দলের সরকারকে হটিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন জারি বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা রাসেল মাহবুব-কে সংবর্ধনা প্রদান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান রিপনের মাতার সুস্থতা কামনায় তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে দোয়া মাহফিল সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৫ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় বাংলাদেশের নিন্দা

রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বর্জন সিলেট মহানগর বিএনপির

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, September 17, 2026

 

স্টাফ রিপোর্টার : সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করেছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। একারণে মঙ্গলবার বিকেলে নগরভবনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে মহানগর বিএনপির কোন নেতা অংশ নেননি। সিসিক প্রশাসকের ‘গাফিলতি ও স্বেচ্ছাচারিতা’র কারণে শুধুমাত্র সিসিকের নির্ধারিত অনুষ্ঠানটি বর্জন করার কথা বলেছেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট সিটি করপোরেশন আয়োজিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে মহানগর বিএনপির কোনো নেতার সাথে আলোচনা করা হয়নি। সিটি করপোরেশনের প্রশাসক একক সিদ্ধান্তে এটি আয়োজন করেছেন। এছাড়া এতে নেতাদের যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি।

 

এবিষয়ে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, আমরা রাষ্ট্রপতির প্রোগ্রাম বয়কট করিনি। রাষ্ট্রপতি সিলেটে এসেছেন, আপনি দেখেছেন আমরা এয়ারপোর্টে রিসিভ করেছি। আমরা দুটি মাজারে গিয়েছি। এখন আমরা রাষ্ট্রপতির সাথে সার্কিট হাউজে বসে রাজনৈতিক আলাপ-আলোচনা করেছি। আমরা শুধুমাত্র সিটি কর্পোরেশনের প্রশাসকের যে গাফিলতি এবং স্বেচ্ছাচারিতা, ঐটার কারণে আমরা ঐখানে যাইনি। আমরা রাষ্ট্রপতির প্রোগ্রাম বয়কট করিনি, আমরা সিটি কর্পোরেশনে যাইনি। দুইটা মিটিং হয়েছিল যে নাগরিক কমিটি করার কথা, সেখানে নাগরিক কমিটি উনি করেননি। উনি উনার মতো করে করেছেন। এছাড়াও আজকে কিছু ঘটনা ঘটে ঘটেছে, যেটা পুরোপুরি প্রশাসকের ইনটেনশনালি। যার কারণে আমরা প্রশাসকের এই প্রোগ্রামে যাইনি। সেখানে আমাদের নির্ধারিত গাড়ি যেভাবে দেওয়ার কথা ছিল, সেভাবে আমাদেরকে গাড়ি দেওয়া হয়নি। গাড়িও আমাদের সার্কিট হাউসে ঢুকতে দেওয়া হয়নি। দরগার মধ্যে আমাদের গাড়ি ঢুকতে দেওয়া হয়নি। দরগায় গাড়ি অনেক দূরে থেকে গেছে, আমরা হেঁটে যেতে হইছে। পরে আমরা গাড়ির মধ্যে উঠতে হইছে। এই সমস্ত কাণ্ডকারখানা যেগুলো অত্যন্ত দৃষ্টিকটু। যার কারণে আমরা সিসিকের এটাতে যাইনি।

গাড়ি আসা-যাওয়া সিসিকের নিয়ন্ত্রণে করা হয়েছে কি না বললে তিনি বলেন, যেহেতু প্রশাসক এই বিষয়টায় পুরো অ্যারেঞ্জমেন্ট করছেন, সেহেতু মনে হয় এটা প্রশাসক এবং আমরা যতটুকু বুঝতে পেরেছি, তিনি করেছেন। এবিষয়ে সার্কিট হাউসে বসে রাষ্ট্রপতির সাথে আমাদের কথা হয়েছে।

এবিষয়ে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, আমরা রাষ্ট্রপতির সকল প্রোগ্রামে ছিলাম। শুধু সিসিকের সংবর্ধনা অনুষ্ঠানে ছিলাম না। সিটির প্রশাসকের অ্যাক্টিভিটিজে আমরা হ্যাপি আসলাম না। এজন্য যাই নি। এবিষয়ে আমরা মন্তব্য করতে চাই না। কারণ দিনশেষে তো আমরা একসাথেই চলবো আর এটা মহামান্য রাষ্ট্রপতির প্রোগ্রাম।

এবিষয়ে জানতে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে পাওয়া যায় নি।—–সিলেটের ডাক

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews