November 11, 2026, 11:28 pm
Title :
দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া মৌমি সিলেটবাসীর গর্ব— বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিসের কাজের উদ্বোধন, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ সিলেট খাদিমুল কুরআন পরিষদের ৮১ সদস্যের শুরা ও ১১ সদস্যের উপদেষ্টা পরিষদ ঘোষণা ছাতকের কালারুকা ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মাহমুদ আজমের সমর্থনে মতবিনিময় সভা জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রদান বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদের গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রতিবাদ সভা কওমি মাদ্রাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনায় গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের দোয়া মাহফিল

ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ কানাইঘাটের যুবকের লাশ উদ্ধার

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Friday, October 16, 2026

সিলেট রিপোর্ট:

সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্তবর্তী ভারতের অভ্যন্তরে আকুয়া এলাকায় পড়ে থাকা কানাইঘাটের খালেদ আহমদ (২২) এর লাশ আইনি প্রক্রিয়ার মাধ্যমে  শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্র ও জকিগঞ্জ ১৯ বিজিবির মিডিয়া সেলের মাধ্যমে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কানাইঘাটের সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির মিকিরপাড়া এরালীগুল গ্রামের মৃত ফজলুর রহমানের পুত্র খালেদ আহমদ স্থানীয় কয়েকজন গরু চোরাকারবারীদের সাথে অবৈধভাবে অনুপ্রবেশ করে। সেখান থেকে গরু নিয়ে আসার সময় ভারতের আকুয়া বস্তির খাসিয়াদের সাথে চোরকারবারীদের বিরোধ দেখা দিলে অস্ত্রধারী খাসিয়ারা চোরাকারবারীদের ধাওয়া দিলে খালেদ আহমদ নিখোঁজ হয়। তার সাথে থাকে অপর চোরাকারবারীরা বাংলাদেশে পালিয়ে আসে।

স্থানীয়রা জানান, ফিরে আসা চোরাকারবারীরা খালেদ আহমদের পরিবারকে খবর দেয়, ভারতীয় বিএসএফ খালেদ আহমদকে গুলি করে হত্যা করেছে, তার লাশ দনা সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে। পরে তার পরিবার ও স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারেন, খালেদ আহমদের লাশ ভারতের আকুয়া এলাকার জঙ্গলে পড়ে রয়েছে। তবে ভারতীয় বিএসএফ না খাসিয়াদের গুলিতে খালেদ আহমদ নিহত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় অনেকের ধারনা অস্ত্রধারী খাসিয়ারাই তাকে গুলি করে হত্যা করতে পারে।

ঘটনাটি স্থানীয় দনা বিজিবি ক্যাম্পকে জানানোর পর উভয় দেশের আইনী প্রক্রিয়ার মাধ্যমে গুলিবিদ্ধ খালেদের লাশ শুক্রবার বিকেলে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানিয়েছেন, খালেদ আহমদ এর লাশ উদ্ধার করা হয়েছে, থানা পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠাবে। তবে তিনি বলেছেন, এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে থানা পুলিশকে কিছুই জানানো হয়নি।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews