November 11, 2026, 11:28 pm
Title :
দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া মৌমি সিলেটবাসীর গর্ব— বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিসের কাজের উদ্বোধন, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ সিলেট খাদিমুল কুরআন পরিষদের ৮১ সদস্যের শুরা ও ১১ সদস্যের উপদেষ্টা পরিষদ ঘোষণা ছাতকের কালারুকা ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মাহমুদ আজমের সমর্থনে মতবিনিময় সভা জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রদান বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদের গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রতিবাদ সভা কওমি মাদ্রাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনায় গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের দোয়া মাহফিল

জৈন্তাপুরে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের প্রাণহানি

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Monday, October 19, 2026

সিলেট রিপোর্ট

:সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কে পৃথক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে প্রায় পাঁচ মিনিটের ব্যবধানে উপজেলার ফেরিঘাট ও বিরাইমারা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার কাওসার আহমেদের ছেলে আলিফ আকতার (১৫), বাসচালক হাসান প্রামাণিক (৪৫) এবং গোয়াইনঘাট উপজেলার পশ্চিম মাখেরপাড়া গ্রামের হাসানুজ্জামানের তিন মাস বয়সী ছেলে আয়াত।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে পাথরবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ কয়েকজন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বাসচালক হাসান প্রামাণিক ও আলিফ আকতারকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে কাছাকাছি সময়ে একই মহাসড়কের বিরাইমারা এলাকায় দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন মাস বয়সী শিশু আয়াতকে মৃত ঘোষণা করেন।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews