September 1, 2026, 11:39 am
Title :
বিএনপির গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর আজ সৌদিতে বাংলাদেশিকে গুলি করে হত্যা ‘আমাদের বাঁচান ভাই’- স্পেনে মৃত্যুর আগে বাংলাদেশি তরুণের আর্তনাদ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্যাসের দাম বৃদ্ধি পায়তারা বন্ধ, অসহনিয় লোডশেডিং বন্ধ না হলে করুন পরিণতি ভোগ করতে হবে— গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ নিউইয়র্কে জেএসডির মতবিনিময় সভা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে সমঝোতা ফেঞ্চুগঞ্জে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমি’র সিরাত আলোচনা ও মিলাদ মাহফিল সম্পন্ন বি-বাড়ীয়া গিয়ে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন এনসিপির নেতারা

সুনামগঞ্জে গৃহ আগুনে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি, প্রাণহানি নেই

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, September 11, 2025

সুনামগঞ্জ শহরের বড়পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে “সিলেট মঞ্জিল” নামের একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত এতে কোনো প্রাণহানি হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির রান্নাঘরে গ্যাস চুলার পাশে ভেজা কাপড় শুকানোর জন্য রাখা হয়েছিল। হঠাৎ কাপড়ে আগুন ধরে গেলে তা সিলিংয়ে ব্যবহৃত পাটের চাটাইয়ে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরের ভেতরের সব জিনিসপত্র পুড়ে যায়।

‎অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, কাঁচের জিনিসপত্র, কাপড়চোপড়সহ প্রায় সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা।

খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রাও পানি ঢেলে আগুন নেভাতে সহযোগিতা করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

‎প্রতিবেশীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই ভেবেছিল ভেতরে কেউ আটকা পড়েছে। পরে জানা যায়, আগুন লাগার সময় ঘরে কেউ ছিল না, তাই বড় কোনো প্রাণহানি ঘটেনি।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলেন, রান্নাঘরে কাপড় শুকানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভেজা কাপড়ের কারণে গ্যাস চুলায় আগুন ছড়িয়ে পড়তে পারে। এ ধরনের অভ্যাস থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews