October 1, 2026, 3:11 am
Title :
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট জেলা পরিষদের প্রশাসকের সাথে কোতোয়ালি থানা জমিয়ত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র সহ অব্যাহত হামলা দখলবাজ ও অপরাধীরা বেপরোয়া —- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ওসমানীনগরের তাজপুর ইউনিয়নে ইসলামী সমাজকল্যাণ পরিষদের ডিপ টিউবওয়েল স্থাপন যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীর সঙ্গে জমিয়তের মতবিনিময় প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তা পাবেন ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা: গভর্নর গোলাপগঞ্জের উত্তরগাঁও গ্রামের সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণে টিউবওয়েল স্থাপন

ভারতকে হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি :

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Monday, December 15, 2025

‘সেভেন সিস্টার্স’ আলাদা করে দেব

সিলেট রিপোর্ট ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যগুলোকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সৃষ্টি ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের ভারত আশ্রয় দিচ্ছে, যার প্রেক্ষিতেই তিনি এ বক্তব্য দেন।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সর্বদলীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চ এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে অভিযোগের সুরে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বাংলাদেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, সন্ত্রাস চালায়, ভোটচুরি করে এবং হাদিকে হত্যা করেছে—তাদের আশ্রয়-প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। দেশের পরিবেশ অস্থিতিশীল ও নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে।’

ভারতকে সরাসরি উদ্দেশ করে তিনি বলেন, ‘যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না—তাদেরকে আশ্রয় দিলে আমরাও বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেব।’

এনসিপির এই নেতা আরও দাবি করেন, ‘হাসিনার পৃষ্ঠপোষক ভারত অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একটি পক্ষকে দাঁড় করিয়ে দিয়েছে। ভারতকে আর “পার্শ্ববর্তী দেশ” বলার সুযোগ নেই, অবস্থান স্পষ্ট করতে হবে।’

এদিকে, একই দিন এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন হাদির ওপর হামলার ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করেন। এর প্রতিক্রিয়ায় হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আপনার-আমার মৃত্যু নির্বাচন কমিশনের কাছে কেবল একটি সংখ্যা। অথর্ব নির্বাচন কমিশন হাদির মৃত্যুকেও বিচ্ছিন্ন ঘটনা বলছে। এমন মেরুদণ্ডহীন কমিশনারের সঙ্গেও যেন একদিন এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটে—সেই অপেক্ষায় থাকলাম।’

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews