November 5, 2026, 10:09 pm
Title :
দৃষ্টি প্রতিবন্ধী হয়েও মৌমির জিপিএ-৫ অর্জন প্রশংসানীয়— আবুল কাহের চৌধুরী শামীম গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপণের মূল্য বৃদ্ধি জনস্বার্থ বিরোধী —-গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ দৃষ্টি প্রতিবন্ধী মৌমি জিপিএ ৫ অর্জন করায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর শুভেচ্ছা ও উপহার প্রদান সিলেটে ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিকদের স্বার্থবিরোধী গেজেট সংশোধনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত সিলেটে দৃষ্টিজয়ী মৌমিকে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সংবর্ধনা সিলেটে পূর্তগাল বিএনপি নেতা সাইদুল ইসলামকে জিন্দাবাজার ইউনিট বিএনপি’র সংবর্ধনা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি জিপিএ-৫ পাওয়ায় সিলেটের জেলা প্রশাসকের শুভেচ্ছা সিলেটে ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল সিলেটের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি-কে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের ফুলেল শুভেচ্ছা অসত্য ও অন্যায়ের সঙ্গে কখনো আপস করা যাবে না : মাওলানা  আফেন্দি

গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপণের মূল্য বৃদ্ধি জনস্বার্থ বিরোধী —-গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, November 5, 2026

গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, নিত্যপণের দাম নিয়ন্ত্রণের বিষয়ে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির করণীয় সভা গত ৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ১১২ ধোপাদিঘির পূর্বপাড়স্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক সিনিয়র অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এর সভাপতিত্বে ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা দুর্নীতি বিরোধী আন্দোলনের গণসংগঠক নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, জেলা ব্যবসায়ী নেতা মোঃ শেখ লায়েক মিয়া, লুৎফুর রহমান লিলু, ইসমত ইবনে ইসহাক সানজিদ, ইফতেকার হোসেন সোহেল প্রমুখ।
সভায় বলা হয়, বর্তমানে দেশে চরম মূল্যস্ফীতি, দেশের মানুষ চরম সংকট ও আতংকে। আয়ের চেয়ে ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। জনগণের চরম দুর্দিনে গণশুনানি ছাড়া গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি অগণতান্ত্রিক ও জনস্বার্থ বিরোধী।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল বলেন, দেশবাসীর জিজ্ঞাসা- বর্তমান গণতান্ত্রিক সরকারকে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে বার বার জলানী তেল, বিদ্যুৎ ও গ্যাসর দাম বৃদ্ধি জন্য? গ্যাস সিলিন্ডার, বিদ্যুৎ, জলানি তেল ও নিত্যপণের দাম কমানো এখন সময়ের গণদাবী।
সভায় আগামী ৮ নভেম্বর রবিবার বিকাল ৩টায় সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে গ্যাস সিলিন্ডার এর অস্বাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ, বিদ্যুৎ, জলানি তেল ও নিত্যপণের দাম কমানো দাবী এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।
উক্ত প্রতিবাদ সভায় স্ব স্ব উদ্যোগে যোগদান করে সভাকে গণসমাবেশে পরিণত করার জন্য নগরবাসীর প্রতি উদ্ধাত্ত আহবান জানানো হয়েছে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews