November 23, 2026, 2:42 am
Title :
পাঠানপাড়া সোনালী সংঘের কমিটি গঠিত মহিবুর রহমান অ্যাপল’র মৃত্যুতে সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, ট্যাক্সি, ট্যাক্সিকার মালিক সমিতির শোক প্রকাশ বাদীকে মামলা প্রত্যাহারের আল্টিমেটাম ও প্রাণনাশের হুমকির অভিযোগে শাহপরান থানায় সাধারণ ডায়েরি খাদিমুল কুরআন পরিষদ সিলেট’র ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন সিলেটে ভোররাতে দাঁড়িয়ে থাকা চার বাসে আগুন ৫ ধাপে ইউপি নির্বাচনের তারিখ প্রকাশ করল ইসি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর ইউরোপে আশ্রয় আবেদনে বাংলাদেশিরা তৃতীয়, স্বীকৃতি মাত্র ৩ শতাংশ নাহিদ ও জ্যোতি কারাগারে, রিমান্ডে সাবেক খতিব মোহনগঞ্জের বসন্তিয়ায় পাত্র পছন্দ না হওয়ায় বিয়ের আসরে মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ কনের বিরুদ্ধে

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Sunday, November 1, 2026

সিলেট রিপোর্ট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে। ভর্তি পরীক্ষা ৯ দিন এগিয়ে এনে ১৭ ও ১৮ জানুয়ারি (শনিবার ও রোববার) পুনঃনির্ধারণ করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাবর্তন অনুষ্ঠিত হবে। শাবিপ্রবির ভর্তি পরীক্ষার একটি কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকায় পরীক্ষার্থীদের যাতায়াত ও আবাসন ভোগান্তি হ্রাস এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

নতুন সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট সকলকে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews