November 21, 2026, 2:46 am
Title :
খাদিমুল কুরআন পরিষদ সিলেট’র ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন সিলেটে ভোররাতে দাঁড়িয়ে থাকা চার বাসে আগুন ৫ ধাপে ইউপি নির্বাচনের তারিখ প্রকাশ করল ইসি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর ইউরোপে আশ্রয় আবেদনে বাংলাদেশিরা তৃতীয়, স্বীকৃতি মাত্র ৩ শতাংশ নাহিদ ও জ্যোতি কারাগারে, রিমান্ডে সাবেক খতিব মোহনগঞ্জের বসন্তিয়ায় পাত্র পছন্দ না হওয়ায় বিয়ের আসরে মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ কনের বিরুদ্ধে সিলেট শহরে অবস্থানরত জামিয়া মাদানিয়া বিশ্বনাথের ফাজিলদের মতবিনিময় সভা সম্পন্ন ছাত্রলীগের লকডাউনের প্রতিবাদে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল অসহায় প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করতে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা উপহার

নাহিদ ও জ্যোতি কারাগারে, রিমান্ডে সাবেক খতিব

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Friday, November 20, 2026

ডেস্ক রিপোর্ট:

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে রাজধানীর উত্তরায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গতকাল আদালতের নির্দেশে দু’জনকেই কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

পুলিশ জানায়, বুধবার রাত ২টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, ভাঙচুরসহ ১৪টি মামলা রয়েছে। এসব মামলার বেশির ভাগই সিলেটে। গতকাল জুলাই গণ-অভ্যুত্থানে উত্তরা এলাকায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, নাহিদের পক্ষে কোনো আইনজীবী জামিন আবেদন করেননি। তাকে রিমান্ডে নেয়ার আবেদনও না থাকায় এজলাসে তোলা হয়নি। হাজতি পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. মাহমুদুল হাসান মোড়ল তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯শে জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মাদ্রাসাছাত্র মাওলানা সাদিকুল ইসলাম। ওইদিন বিকাল ৩টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে গুলিবিদ্ধ হন সাদিকুল। তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ২০শে জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ই সেপ্টেম্বর আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।
কারাগারে জ্যোতিকা জ্যোতি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারায় গুলির ঘটনায় করা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার রাত আড়াইটার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্টের একটি সরকারি আবাসিক কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি’র গুলশান বিভাগের উপপরিদর্শক মো. মুর্শিদুল আলম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। তদন্তের প্রয়োজনে পরবর্তী সময়ে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

মামলার এজাহারে জ্যোতিকাকে ২১৬ নম্বর আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে আন্দোলন দমনে অর্থের জোগান দেয়ার অভিযোগ রয়েছে।
এজাহারে বলা হয়, ২০২৪ সালের ১৯শে জুলাই সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ভাটারা থানার সামনে এক দফা দাবিতে আন্দোলন করছিলেন ছাত্র-জনতা। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলি চালান। এতে বাদীর ডান পায়ে গুলি লাগে। স্থানীয় লোকজন ও সাংবাদিকরা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র উত্তরা বিভাগের একটি দল উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসায় অভিযান চালিয়ে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারের আগে একাধিকবার ফেসবুক লাইভে আসেন জ্যোতিকা জ্যোতি। এ সময় বাসার সামনে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। লাইভে তিনি বলেন, পুলিশ কেন তার বাসায় এসেছে বা তাকে কেন আটক করা হচ্ছে, তা তিনি জানেন না। কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন তিনি। পুলিশের কাছে হাতকড়া না পরানোর অনুরোধও জানান।

রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।
এর আগে বুধবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে মুফতি রুহুল আমিনকে আটক করে ভাটারা থানা পুলিশ।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews