November 20, 2026, 2:50 am
Title :
মোহনগঞ্জের বসন্তিয়ায় পাত্র পছন্দ না হওয়ায় বিয়ের আসরে মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ কনের বিরুদ্ধে সিলেট শহরে অবস্থানরত জামিয়া মাদানিয়া বিশ্বনাথের ফাজিলদের মতবিনিময় সভা সম্পন্ন ছাত্রলীগের লকডাউনের প্রতিবাদে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল অসহায় প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করতে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা উপহার ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তর ধর্ম হচ্ছে ইসলাম সিলেট জেলা উত্তর জমিয়তের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রতিবন্ধকতা কখনো মেধাকে দমিয়ে রাখতে পারে না মৌমি তার দৃষ্টান্ত — উপপরিচালক আব্দুর রফিক দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বাদীকে আসামীদের প্রাণনাশের হুমকী নিরাপত্তা চেয়ে গোলাপঞ্জ থানা জিডি অসুস্থ হাকিম মাওলানা আনসার আহমদ সিদ্দিকীর শয্যাপাশে দুধরচকী

মোহনগঞ্জের বসন্তিয়ায় পাত্র পছন্দ না হওয়ায় বিয়ের আসরে মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ কনের বিরুদ্ধে

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Friday, November 20, 2026

 

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার মোহনগঞ্জে বিয়ের সব আয়োজন সম্পন্ন হওয়ার পর বরের জন্য পাঠানো মিষ্টিতে কীটনাশক মেশানোর অভিযোগ উঠেছে কনের বিরুদ্ধে। বোরকা পরিহিত এক বান্ধবীর মাধ্যমে ওই মিষ্টি পাঠানো হয়। তবে মিষ্টি মুখে দেওয়ার সময় অস্বাভাবিক গন্ধ পেয়ে সন্দেহ হয় বরের। পরে ওই নারীর হাতে কীটনাশকের বোতল দেখতে পেয়ে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিয়ে না করেই ফিরে যান বর ও বরযাত্রীরা।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিহারী ইউনিয়নের বসন্তীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বরযাত্রী, কাজি ও আমন্ত্রিত অতিথিরা কনের বাড়িতে উপস্থিত হন। বিয়ের আয়োজন চলাকালে বোরকা পরিহিত এক নারী বরের জন্য মিষ্টি নিয়ে আসেন। মিষ্টি মুখে দেওয়ার সময় অস্বাভাবিক গন্ধ পেয়ে বরের সন্দেহ হয়। পরে ওই নারীর হাতে কীটনাশকের বোতল দেখতে পান উপস্থিত লোকজন। এ নিয়ে সেখানে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিয়ে সম্পন্ন না করেই বরযাত্রীরা ফিরে যান।

মিষ্টি বহনকারী ওই নারী ঝ্রিমটি উত্তরপাড়া এলাকার বাসিন্দা সবুজ মিয়ার মেয়ে। তিনি নববধূ সাদিয়া আক্তারের বান্ধবী বলে জানা গেছে।

বর তাওফিকুর রহমান (২৫) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেড়িকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে। অন্যদিকে কনে সাদিয়া আক্তার (২০) মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিহারী ইউনিয়নের বসন্তীয়া গ্রামের নিজাম উদ্দিন (ওলাম) এর মেয়ে।
স্থানীয়দের দাবি, পাত্র পছন্দ না হওয়ায় কনে এমন ঘটনা ঘটিয়েছেন। তবে মিষ্টিতে কীটনাশক মেশানোর অভিযোগ এবং এর পেছনের প্রকৃত কারণ সম্পর্কে সংশ্লিষ্ট সবার বক্তব্য ও পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews