November 18, 2026, 7:23 am
Title :
বাদীকে আসামীদের প্রাণনাশের হুমকী নিরাপত্তা চেয়ে গোলাপঞ্জ থানা জিডি অসুস্থ হাকিম মাওলানা আনসার আহমদ সিদ্দিকীর শয্যাপাশে দুধরচকী জাতীয় খতিব, পীরসাহেব মধুপুরসহ ২ মন্ত্রীর উপস্থিতিতে সিলেটে খতমে নবুওয়ত সম্মেলনে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি রেড ক্রিসেন্টের সভায় আমন্ত্রণ না পাওয়ায় ক্ষুব্ধ মৌলভীবাজার জেলা জমিয়ত ২৫ নভেম্বর জামেয়াতুল খাইরের মহাসম্মেলনে আসছেন মুফতি তাকি উসমানী খতমে নবুওয়ত সম্মেলনে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির: মহানবী (সা.) সর্বশেষ নবী, তাঁর পরে আর কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস মুসলিম চ্যারিটি ইউকে’র উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমিকে সংবর্ধনা প্রদান কোরআনের ভাষায় পরকাল নিয়ে ভয় নেই কাদের মছলু মিয়া ও পংকি মিয়া মেমোরিয়াল ট্রাস্টের জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন সুনামগঞ্জ সমিতি, সিলেটের  কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শনিবার

বাদীকে আসামীদের প্রাণনাশের হুমকী নিরাপত্তা চেয়ে গোলাপঞ্জ থানা জিডি

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Tuesday, November 17, 2026

পূর্বশত্রুতার জেরে ধরে জাতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার প্রদানের সময় সংঘবদ্ধ সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা এবং পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে আসামিদের প্রকাশ্য প্রাণনাশের হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা বাদী মোঃ জাকির হোসেন ও তার পরিবার। নিরাপত্তা চেয়ে মোঃ জাকির হোসেন গোলাপগঞ্জ থানায় গত ১৬ নভেম্বর সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং- ৮৪৪।
জিডি সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে জাতীয় গণমাধ্যম ‘আরটিভি’-তে একটি সাক্ষাৎকার প্রদানকালে পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে মোঃ জাকির হোসেন, পিতা: জইন উদ্দিন, মাতা: হোছনা বেগম, গ্রাম- কোনাগাও, ডাকঘর: দরগার বাজার-৩১৬১, গোলাপগঞ্জ, সিলেট, বর্তমান ঠিকানা: ইসলামপুর, ডাকঘর: ইসলামপুর-৩১০০, সিলেট সদর, ৩২ নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, শাহপরান, সিলেট এর ওপর অতর্কিত হামলা চালায়। স্থানীয় সাধারণ মানুষের সহায়তায় তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে টানা ৪ দিন চিকিৎসা প্রদান করা হয়।
চিকিৎসা শেষে মোঃ জাকির হোসেন বাদী হয়ে গোলাপগঞ্জ আমলগ্রহণকারী আদালত-২ তথা সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে ১. আফছার উদ্দিন, পিতা- মৃত আফতাব আলী, ২. জয়নাল, পিতা- মৃত আইয়ুব আলী, ৩. মিনহাজ উদ্দিন, পিতা- মানিক মিয়া, ৪. রিমন আহমদ, পিতা- মানিক মিয়া, ৫. নুর মোহাম্মদ বাবু, পিতা- জয়নাল উদ্দিন, ৬. নজরুল ইসলাম পলাশ, পিতা- মৃত ছবর আলী, ৭. মনা মিয়া, পিতা- মৃত ছবর আলী, ৮. ইমরান আহমদ, পিতা- লিয়াকত আলী, ৯. আব্দুল আহাদ, পিতা- লিয়াকত আলী, ১০. আবুল হাসনাত, পিতা- নুরুল ইসলাম পলাশ, ১১. হাসান, পিতা- নুরুল ইসলাম পলাশ সর্বসাং- উত্তর আলমপুর, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট সহ আরও ৪/৫ জন অজ্ঞাতনামা দেখিয়ে মামলাটি দায়ের করেন। গোলাপগঞ্জ জি.আর মামলা নং ২৫০, সিআর মামলা নং ৫৪৮/২০২৬ ইং। পরে মামলাটি গোলাপগঞ্জ মডেল থানায় মামলা নম্বর-৬, তারিখ: ৭ নভেম্বর ২০২৬ ইংরেজি হিসেবে রেকর্ড করা হয়।
ভুক্তভোগী জাকির হোসেনের অভিযোগ, জনৈক আমেরিকা প্রবাসী ব্যক্তির আর্থিক সহায়তায় ও ভাড়াটে খুনিদের নিয়ে গঠিত এই সন্ত্রাসী চক্রটি তাকে ও তার পরিবারকে ধ্বংস করার উদ্দেশ্যে মরিয়া হয়ে উঠেছে। গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে মামলার ৮ জন আসামি বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্তি লাভ করে। ৬ নং আসামি নজরুল ইসলাম পলাশের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। দু’জন আসামী পলাতক রয়েছেন।
একই দিন ১০ নভেম্বর বিকাল ৪টার দিকে গোলাপগঞ্জ থানাধীন ভাদেশ্বর মোকাম বাজারস্থ ফিজা ও রসমেলার সামনের রাস্তায় বাদীকে ঘিরে ধরে সমূহ আসামীগণ। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করে মামলা প্রত্যাহার না করলে প্রাণে মেরে ফেলা এবং লাশ গুম করার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ১৫ নভেম্বর ২০২৬ তারিখেও ধারাবাহিক হুমকি প্রদর্শন করা হলে ভুক্তভোগী বাদী জাকির হোসেনের পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
এহেন পরিস্থিতিতে নিজের ও পরিবারের সদস্যদের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী মামলার বাদী মোঃ জাকির হোসেন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews