November 15, 2026, 6:00 am
Title :
রেড ক্রিসেন্টের সভায় আমন্ত্রণ না পাওয়ায় ক্ষুব্ধ মৌলভীবাজার জেলা জমিয়ত ২৫ নভেম্বর জামেয়াতুল খাইরের মহাসম্মেলনে আসছেন মুফতি তাকি উসমানী খতমে নবুওয়ত সম্মেলনে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির: মহানবী (সা.) সর্বশেষ নবী, তাঁর পরে আর কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস মুসলিম চ্যারিটি ইউকে’র উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমিকে সংবর্ধনা প্রদান কোরআনের ভাষায় পরকাল নিয়ে ভয় নেই কাদের মছলু মিয়া ও পংকি মিয়া মেমোরিয়াল ট্রাস্টের জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন সুনামগঞ্জ সমিতি, সিলেটের  কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শনিবার মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটির পরিচিতি সভা বিশ্বনাথ মাদানিয়া মাদরাসার মাহফিলে অনাকাঙ্ক্ষিত ঘটনার নিষ্পত্তি লুৎফুজ্জামান বাবরের সুস্থতা কামনায় মোহনগঞ্জে জমিয়ত নেতৃবৃন্দের দোয়া মাহফিল অনুষ্ঠিত

২৫ নভেম্বর জামেয়াতুল খাইরের মহাসম্মেলনে আসছেন মুফতি তাকি উসমানী

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Saturday, November 14, 2026

সিলেট রিপোর্ট: আগামী ২৫ নভেম্বর ২০২৬, বুধবার, সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী মহাসম্মেলন। এতে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানী।

মহাসম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের সঙ্গে এক মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বাদ মাগরিব নগরীর হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত উলামায়ে কেরাম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানীর শুভাগমনের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন। একই সঙ্গে মহাসম্মেলন সর্বাত্মক সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং সার্বিক সহযোগিতা প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জামেয়ার শিক্ষা বিভাগীয় প্রধান ও মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্যসচিব মুহাম্মদ আবদুল মুকতাদিরের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন জামেয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক এবং মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতি মুহাম্মদ আবদুল মুনতাকিম। সভাপতির বক্তব্যে তিনি মহাসম্মেলনের বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরেন।

স্বাগত বক্তব্য রাখেন জামেয়ার শায়খুল হাদিস ও আদব বিভাগের প্রধান শায়খ মাওলানা বদরুদ্দীন বিন ইসহাক আল মাদানি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামধা মাদরাসার মুহতামিম ও আযাদ দ্বীনি এদারার নাযিমে ইমতেহান মাওলানা ইউসুফ আহমদ খাদিমানি, মুক্তিরচক মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ মুহিবুর রহমান, দারুস সালাম মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আবদুল খালিক জকিগঞ্জী, সোবহানীঘাট মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আহমদ কবীর, সিলেট জেলা (দক্ষিণ) জমিয়তের সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, জামেয়া কাসিমুল উলূম দরগাহ মাদরাসার উস্তাদ মুফতি রশিদ আহমদ, জামেয়ার সিনিয়র ফাযিল ও হাড়িকান্দি মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা হামিদুর রহমান আল-মাদানি, জাতীয় ইমাম সমিতি সিলেট জেলার সভাপতি মাওলানা এহসান উদ্দীন, সেক্রেটারি জালালুদ্দিন ভূঁইয়া, লামাশ্যামপুর মাদরাসার মুহতামিম মাওলানা মীম সুফিয়ান, রানাপিং মাদরাসার সাবেক মুহাদ্দিস মাওলানা আবদুল হান্নান এবং জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সহসভাপতি মাওলানা আশরাফ আলী মিয়াজানী।

এ ছাড়া উপস্থিত ছিলেন শাহপরান মাদরাসার নাযিমে তালিমাত মাওলানা নূরুল আলম জাবের, সোবহানীঘাট মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আহমদ সগীর, রেঙ্গা মাদরাসার সিনিয়র উস্তাদ মাওলানা মনজুর আহমদ, দারুস সালাম মাদরাসার সিনিয়র উস্তাদ মাওলানা নিয়ামাতুল্লাহ খাসদবিরী, আঙ্গুরা মাদরাসার সিনিয়র উস্তাদ মাওলানা ফরহাদ আহমদ, আল-মাহাদুল আরাবি মদীনাতুস সালামের সিনিয়র উস্তাদ মাওলানা মাসরুর আহমদ প্রমুখ।

জামেয়ার উস্তাদদের মধ্যে উপস্থিত ছিলেন শায়খ মাওলানা আবদুল গণী, শায়খ মাওলানা আবদুর রউফ, মাওলানা আবুল কালাম, মুফতি জমিরউদ্দীন, মাওলানা খাইরুল হাসান আনহার, মাওলানা ওলিউল্লাহ, মাওলানা আবদুল্লাহ আল মাসরুর, মাওলানা হাবিবুর রহমান হায়দার ও মাওলানা আলাউদ্দিন।

সবশেষে মুরাদগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমানের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews