November 13, 2026, 12:41 am
Title :
লুৎফুজ্জামান বাবরের সুস্থতা কামনায় মোহনগঞ্জে জমিয়ত নেতৃবৃন্দের দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেল হাসপাতালের জরুরী বিভাগের সাবেক ইনচার্জ ডাঃ মকবুল হোসেনের ইন্তেকাল, শোক প্রকাশ গোলাপগঞ্জে ব্যবসায়ীর ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের ১৪,১৫ নভেম্বর সিলেটে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করুন —— সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া মৌমি সিলেটবাসীর গর্ব— বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিসের কাজের উদ্বোধন, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ সিলেট খাদিমুল কুরআন পরিষদের ৮১ সদস্যের শুরা ও ১১ সদস্যের উপদেষ্টা পরিষদ ঘোষণা ছাতকের কালারুকা ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মাহমুদ আজমের সমর্থনে মতবিনিময় সভা জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রদান

লুৎফুজ্জামান বাবরের সুস্থতা কামনায় মোহনগঞ্জে জমিয়ত নেতৃবৃন্দের দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Friday, November 13, 2026

 

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-খালিয়াজুরী-মদন) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের দ্রুত সুস্থতা কামনায় মোহনগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মালয়েশিয়ায় চিকিৎসাধীন লুৎফুজ্জামান বাবরের সুস্থতা কামনায় বৃহস্পতিবার সকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মোহনগঞ্জ পৌর কমিটির উদ্যোগে হাসপাতাল মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মাসুম আহমদ, সহসভাপতি মাওলানা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান ফয়সাল, পৌর জমিয়তের সহসভাপতি হাফেজ শফিকুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক মাওলানা কামাল আল হাদী প্রমুখ।
এদিকে, একই দিন সকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা রুহুল আমীন নগরীর পরিচালনাধীন নগর মাদানিয়া বালিকা মাদরাসায় লুৎফুজ্জামান বাবরের সুস্থতা কামনায় খতমে কুরআন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাতে মহান আল্লাহর দরবারে লুৎফুজ্জামান বাবরের দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

0-2432×2432-0-0-{}-0-0#

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews