November 12, 2026, 7:02 pm
Title :
১৪,১৫ নভেম্বর সিলেটে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করুন —— সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া মৌমি সিলেটবাসীর গর্ব— বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিসের কাজের উদ্বোধন, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ সিলেট খাদিমুল কুরআন পরিষদের ৮১ সদস্যের শুরা ও ১১ সদস্যের উপদেষ্টা পরিষদ ঘোষণা ছাতকের কালারুকা ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মাহমুদ আজমের সমর্থনে মতবিনিময় সভা জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রদান বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদের গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রতিবাদ সভা কওমি মাদ্রাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

১৪,১৫ নভেম্বর সিলেটে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করুন —— সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, November 12, 2026

সিলেট রিপোর্ট:

সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১৪, ১৫ নভেম্বর অনুষ্ঠেয় দুই দিনব্যাপী আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিলেটের শিবগঞ্জে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, খতমে নবুওয়ত ইসলামের মৌলিক আকিদার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশেষ নবী ও রাসুল—এ বিশ্বাস মুসলমানদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। পবিত্র কোরআন, হাদিস ও ইসলামের স্বীকৃত আকিদার আলোকে খতমে নবুওয়তের শিক্ষা সর্বস্তরের মানুষের কাছে তুলে ধরা, জনসচেতনতা সৃষ্টি এবং মুসলিম উম্মাহর মধ্যে দ্বীনি ঐক্য ও সচেতনতা জোরদার করাই এ মহাসম্মেলনের অন্যতম উদ্দেশ্য।

সাংবাদিকদের উদ্দেশে নেতৃবৃন্দ বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন, জনসচেতনতা সৃষ্টি এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ আন্তর্জাতিক মহাসম্মেলনের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি দেশ-বিদেশের মানুষের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের দায়িত্বশীল সহযোগিতা কামনা করেন তাঁরা।

এ সময় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জসহ বৃহত্তর সিলেটের সর্বস্তরের আলেম-ওলামা, পীর-মাশায়েখ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম-খতিব, ধর্মপ্রাণ মুসল্লি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ দেশ-বিদেশের মুসলমানদের মহাসম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

নেতৃবৃন্দ আরও বলেন, মহাসম্মেলন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের উসকানি, বিশৃঙ্খলা কিংবা আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্যও আহ্বান জানানো হয়।

আন্তর্জাতিক আয়োজন সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, পুলিশ বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিটি করপোরেশন, পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের আন্তরিক সহযোগিতা কামনা করেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেট জেলা সভাপতি মাওলানা শফিকুল হক সুরইঘাটী, সিলেট জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন রানাপিংগী,সহসভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান,মহানগর সেক্রেটারি মাওলানা সৈয়দ সালিম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসমতুল্লাহ সিদ্দিকী, মাওলানা আব্দুল মুকিত চৌধুরী, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা সাঈদ আহমদ, এম. বেলাল আহমদ চৌধুরী, মাওলানা হাসান বিন ফাহিম ও মাওলানা এরশাদ খান আল হাবিব,মাওলানা নোমান সালেহ প্রমুখ।

সম্মেলনে যারা অতিথি হিসাবে রয়েছেন:
বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

মাওলানা ইলিয়াস গুম্মান পাকিস্তান
মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, সাবেক মন্ত্রী,পশ্চিম বঙ্গ।

মুফতি মুহাম্মদ আবদুল মালেক — খতিব, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।
মাওলানা উবায়দুল্লাহ ফারুক — সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
মাওলানা খলিল আহমদ কুরাইশী — মুহতামিম, দারুল উলুম হাটহাজারী।
মাওলানা আবদুল হামিদ — পীর সাহেব মধুপুর।

পরিশেষে নেতৃবৃন্দ আগামী ১৪ ও ১৫ নভেম্বরের আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে সাংবাদিক, প্রশাসন, আলেম-ওলামা ও সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews