November 20, 2026, 2:50 am
Title :
মোহনগঞ্জের বসন্তিয়ায় পাত্র পছন্দ না হওয়ায় বিয়ের আসরে মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ কনের বিরুদ্ধে সিলেট শহরে অবস্থানরত জামিয়া মাদানিয়া বিশ্বনাথের ফাজিলদের মতবিনিময় সভা সম্পন্ন ছাত্রলীগের লকডাউনের প্রতিবাদে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল অসহায় প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করতে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা উপহার ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তর ধর্ম হচ্ছে ইসলাম সিলেট জেলা উত্তর জমিয়তের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রতিবন্ধকতা কখনো মেধাকে দমিয়ে রাখতে পারে না মৌমি তার দৃষ্টান্ত — উপপরিচালক আব্দুর রফিক দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বাদীকে আসামীদের প্রাণনাশের হুমকী নিরাপত্তা চেয়ে গোলাপঞ্জ থানা জিডি অসুস্থ হাকিম মাওলানা আনসার আহমদ সিদ্দিকীর শয্যাপাশে দুধরচকী

যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর উদ্যোগে বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যানে সম্মানে প্রীতিভোজ ও মতবিনিময় সভা

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, October 29, 2026

সিলেট রিপোর্ট

:ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ ও মতবিনিময় সভা যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর উদ্যোগে গত সোমবার লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়েছে।

দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সভাপতি মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র সহসভাপতি, সাবেক ছাত্রনেতা সিজিল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বিবিসিসিআই’র প্রেসিডেন্ট মহিব চৌধুরী, লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ক্লিনিক্যাল লেকচারার ড. মঞ্জুর শওকত, দিরাই পৌরসভার সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম বক্তব্য দেন।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন, দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সাবেক সভাপতি নাজমুল হোসেন চৌধুরী ও মিল্লিক মিয়া চৌধুরী, দিরাই শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ওমর ফারুক, সংগঠনের সাবেক সভাপতি খালেদ রেজা খান, কমিউনিটি নেতা ও ব‍্যবসায়ী আমির উদ্দিন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর বদরুল চৌধুরী, দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসনাত, বর্তমান সাধারণ সম্পাদক সরদার আমির খসরু, দিরাই শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান রুবেল,সাজ্জাদ মিয়া,সৈয়দ জিয়াউর রহমান, আতাউর রহমান বাদশা,তপু আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন দিরাই শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের কোষাধ্যক্ষ আলী আহমেদ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি সহিদুল ইসলাম নজরুল।

এতে,অন‍্যন‍্যদের মধ্যে কমিউনিটি নেতা নজরুল ইসলাম, দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব সরদার,সাবেক সহসভাপতি ইসলাম উদ্দিন,সাবেক সহসভাপতি আব্দুল কাদির, বর্তমান সহসভাপতি ফয়ছল মিয়া চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক লিটন মিয়া,সাবেক কালচারাল সম্পাদক আক্তার হোসেন চৌধুরী,দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সিনিয়র সহসভাপতি শাহিন মিয়া, সহসভাপতি সৈয়দ রুহেল আমিন জাকারিয়া, নির্বাহী সদস্য মো. লেছু মিয়া, দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের নির্বাহী সদস্য আব্দুল আওয়াল, নির্বাহী সদস্য আয়না মিয়া,নির্বাহী সদস্য মোতালেব মিয়া,নির্বাহী সদস্য এনামুল হক চৌধুরী,আব্দুস সহিদ,মোরাদ মিয়া,দুলন মিয়া,আব্দুল গফফার,এনামুল হক,রুবেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় বক্তারা শফিকুল ইসলামকে বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং তাঁর দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। তাঁরা যুক্তরাজ্যে দিরাইবাসীর পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার পাশাপাশি কমিউনিটির উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

 

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews