November 13, 2026, 5:58 am
Title :
মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটির পরিচিতি সভা বিশ্বনাথ মাদানিয়া মাদরাসার মাহফিলে অনাকাঙ্ক্ষিত ঘটনার নিষ্পত্তি লুৎফুজ্জামান বাবরের সুস্থতা কামনায় মোহনগঞ্জে জমিয়ত নেতৃবৃন্দের দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেল হাসপাতালের জরুরী বিভাগের সাবেক ইনচার্জ ডাঃ মকবুল হোসেনের ইন্তেকাল, শোক প্রকাশ গোলাপগঞ্জে ব্যবসায়ীর ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের ১৪,১৫ নভেম্বর সিলেটে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করুন —— সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া মৌমি সিলেটবাসীর গর্ব— বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিসের কাজের উদ্বোধন, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ সিলেট খাদিমুল কুরআন পরিষদের ৮১ সদস্যের শুরা ও ১১ সদস্যের উপদেষ্টা পরিষদ ঘোষণা ছাতকের কালারুকা ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মাহমুদ আজমের সমর্থনে মতবিনিময় সভা

মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটির পরিচিতি সভা

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Friday, November 13, 2026

সিলেট রিপোর্ট :

  1. জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মৌলভীবাজার জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান ও পরিচিতি সভা অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টা থেকে মৌলভীবাজার শহরের মামারবাড়ি রেস্টুরেন্টের কনফারেন্স হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​জেলা জমিয়তের সভাপতি শাইখুল হাদিস মাওলানা রশিদ আহমদ হামিদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাইখুল হাদিস মাওলানা তালেব উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা শাইখ বদরুল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাইখ বদরুল ইসলাম বলেন, “ইসলামি রাজনীতি ছাড়া প্রকৃত ও আদর্শ দেশগঠন সম্ভব নয়। দেশ ও জাতির ক্রান্তিকালে আলেম-উলামাদের ঐক্যবদ্ধ হয়ে ময়দানে ভূমিকা রাখতে হবে। জমিয়তে উলামায়ে ইসলাম প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। নবনির্বাচিত কমিটির হাত ধরে মৌলভীবাজারে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমি আশাবাদী।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান এবং কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সাবেক সফল সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা,জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী।

​বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, “তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে নবনির্বাচিত দায়িত্বশীলদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলায় এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ে জমিয়তের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

বর্তমান সরকারের জোটের একমাত্র শরীক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা নেতৃবৃন্দ আগামী স্হানীয় সরকার নির্বাচনে জেলার ৬৭ টি ইউনিয়নে দলের কার্যক্রমকে আরো বেগবান করার নির্দেশ দেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন দলিয় কাজকে বেগবান করতে কেন্দ্রীয় দাওয়াতী মাস গুরুত্ব দিয়ে পালন করতে হবে,সাথে সাথে স্হানীয় সরকার নির্বাচনে জেলার সম্ভাবনাময়ী প্রার্থীদের নামের তালিকা বায়োডাটা সহ কেন্দ্র ও জেলা শাখায় প্রেরণ করতে হবে।
ছাত্র জনতার গণআন্দোলনে পতিত ফ্যাসিস্ট সরকারের পতনে আজ দেশে স্বাভাবিক গণতন্ত্র চর্চার সুযোগ তৈরী হয়েছে, এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে সরকার ও জোটের শরিকরা ঐক্যবদ্ধভাবে আগামীতে কাজ করতে হবে। দেশের প্রতিটি জেলায় বিএনপি দলীয়ভাবে জমিয়তে উলামায়ে ইসলামকে গুরুত্ব দিতে হবে, কারণ আগামীতে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র দেশে-বিদেশে চলমান রয়েছে তাই সরকার এবং সরকারদলীয় নেতাকর্মীদের কে মনে রাখতে হবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনে এই সরকার ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয়েছে। জমিয়ত কোন প্রকার অবহেলা বা গুরুত্বহীনতাকে মেনে নেবে না। রাজনৈতিক শিষ্টাচারের উত্তম বিনিময়ই সরকার জমিয়তের সাথে করবে আমাদের বিশ্বাস।

​সভাপতির বক্তব্যে শাইখুল হাদিস মাওলানা রশিদ আহমদ হামিদী উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

​অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা জমিয়তের নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা শায়খ রমিজুদ্দিন, সহ-সভাপতি হাফেজ মাওলানা শায়খ মঈনুল হক চৌধুরী, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আনোয়ারুল ইসলাম, মাওলানা আব্দুল মজিদ খান, মাওলানা মহসিন উদ্দিন, হাফেজ মাওলানা ফখরুল ইসলাম শাহীন, মাওলানা মুখলিসুর রহমান, মাওলানা আব্দুল মালিক ও মাওলানা আয়াজ আহমদ।

​এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক শাইখুল হাদিস মাওলানা শাহ শরীফ আহমদ শরীফপুরী, মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা নেযাম উদ্দিন, হাফেজ মাওলানা সুফিয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শাহ মাহমুদুর রশিদ, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা আরিফ আহমদ চৌধুরী, সহ-প্রচার সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ ইমান আলী, অর্থ সম্পাদক মাওলানা আব্দুস সামাদ আল আযাদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা খালেদ আল হিশাম, সাহিত্য সম্পাদক হাফেজ মাওলানা ইয়াহিয়া, সমাজসেবা সম্পাদক মাওলানা সাজ্জাদ আহমদ ভানুগাছী, সহ-সমাজসেবা সম্পাদক হাফেজ মোহাম্মদ বদরুজ্জামান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা রোকন উদ্দিন, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা হাসান আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা সাইদুর রহমান নিজামী, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা জামিল আহমেদ কাসেমী, পাঠাগার সম্পাদক মুফতি মোহাম্মদ নেয়ামতুল্লাহ, সহ-পাঠাগার সম্পাদক হাফেজ মাওলানা আতিকুজ্জামান, দফতর সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ মাহমুদী, সহ-দফতর সম্পাদক মাওলানা শাহ বুরহান উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা মুসলেহ উদ্দিন চৌধুরী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক মাওলানা আবিদুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আল-আমিন এবং জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান।

​নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা শাইখ সাদিকুর রহমান করিমপুরী, মাওলানা বদরুল ইসলাম, মাওলানা হাসির উদ্দিন, মাওলানা আহমদ রফি জাকির, হাফেজ মাওলানা নোমান আহমদ, মাওলানা মইনুদ্দিন, মোহাম্মদ খোকন আহমেদ, মাওলানা শফিকুর রহমান, মাওলানা আব্দুল করিম, মাওলানা সাদিক আহমদ, মাওলানা আবুল হাসান চৌধুরী, মাওলানা ফয়জুল ইসলাম ও মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews