November 20, 2026, 2:50 am
Title :
মোহনগঞ্জের বসন্তিয়ায় পাত্র পছন্দ না হওয়ায় বিয়ের আসরে মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ কনের বিরুদ্ধে সিলেট শহরে অবস্থানরত জামিয়া মাদানিয়া বিশ্বনাথের ফাজিলদের মতবিনিময় সভা সম্পন্ন ছাত্রলীগের লকডাউনের প্রতিবাদে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল অসহায় প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করতে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা উপহার ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তর ধর্ম হচ্ছে ইসলাম সিলেট জেলা উত্তর জমিয়তের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রতিবন্ধকতা কখনো মেধাকে দমিয়ে রাখতে পারে না মৌমি তার দৃষ্টান্ত — উপপরিচালক আব্দুর রফিক দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বাদীকে আসামীদের প্রাণনাশের হুমকী নিরাপত্তা চেয়ে গোলাপঞ্জ থানা জিডি অসুস্থ হাকিম মাওলানা আনসার আহমদ সিদ্দিকীর শয্যাপাশে দুধরচকী

অসহায় প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করতে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা উপহার

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, November 19, 2026

রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন এর স্বনির্ভর (চলমান) প্রকল্পের আওতায় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর গোয়াবাড়ীস্থ ফাউন্ডেশনের কার্যালয় প্রাঙ্গণে ‘নবম’ দফায় রিক্সা উপহার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান শামছু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ নাঈম’র সঞ্চালনায় ৯ম দফায় রিক্সা উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি ফুড প্রডাক্টস লিমিটেড সিলেটের ডিজিএম মোঃ জসিম উদ্দিন খন্দকার।
রিক্সা উপহার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আফছর খান, ফুলকলি ফুড প্রডাক্টস লিমিটেড সিলেটের ডিজিএম মার্কেটিং মোঃ শাহাব উদ্দিন, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব ফজলুর রহমান, ন্যাশনাল ব্যাংক লিমিটেড’র সাবেক ম্যানেজার সুলতান আহমদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, অসহায় ও প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ একটি পরিবারের জীবনমান উন্নয়নের পাশাপাশি আত্মনির্ভরশীলতা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা আরও বলেন, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও পুনর্বাসনে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ‘স্বনির্ভর (চলমান) প্রকল্পের’ আওতায় রিকশা উপহারসহ বিভিন্ন কর্মসংস্থানমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে সংগঠনটি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা ইরাজুল ইসলাম, সমাজসেবী হারুনুর রশীদ, ফাউন্ডেশনের ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিনহাজুর রহমান সাকিব, কার্যনির্বাহী সদস্য শাহরিয়ার রহমান শিশির, দোলোয়ার হোসেন দিলু, আশরাফুল আলম আবিদ, জাকারিয়া আহমদ প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews