ডেস্ক রিপোর্ট
:দেশব্যাপী ৫ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তারিখ ও তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তালিকা প্রকাশ করা হয়। কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১২৭টি উপজেলার এক হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। এছাড়া দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ১২৫টি উপজেলার এক হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ১৩ মে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ২৭ মে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।