November 23, 2026, 2:50 am
Title :
পাঠানপাড়া সোনালী সংঘের কমিটি গঠিত মহিবুর রহমান অ্যাপল’র মৃত্যুতে সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, ট্যাক্সি, ট্যাক্সিকার মালিক সমিতির শোক প্রকাশ বাদীকে মামলা প্রত্যাহারের আল্টিমেটাম ও প্রাণনাশের হুমকির অভিযোগে শাহপরান থানায় সাধারণ ডায়েরি খাদিমুল কুরআন পরিষদ সিলেট’র ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন সিলেটে ভোররাতে দাঁড়িয়ে থাকা চার বাসে আগুন ৫ ধাপে ইউপি নির্বাচনের তারিখ প্রকাশ করল ইসি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর ইউরোপে আশ্রয় আবেদনে বাংলাদেশিরা তৃতীয়, স্বীকৃতি মাত্র ৩ শতাংশ নাহিদ ও জ্যোতি কারাগারে, রিমান্ডে সাবেক খতিব মোহনগঞ্জের বসন্তিয়ায় পাত্র পছন্দ না হওয়ায় বিয়ের আসরে মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ কনের বিরুদ্ধে

সতর্কবার্তা: সিলেটসহ ১২ জেলায় সাময়িক প্লাবনের আশঙ্কা

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Sunday, September 14, 2025

দেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিলেটসহ ১২ জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। রোববার (১৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী তিন দিনে রংপুর বিভাগের ধরলা, তিস্তা ও দুধকুমার নদে পানির প্রবাহ বাড়তে পারে। এর মধ্যে তিস্তা ও দুধকুমারের পানি বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা রয়েছে। ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে।

একইভাবে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভোগাই-কংস নদ-নদীর পানিও সতর্কসীমার কাছাকাছি বা উপরে প্রবাহিত হতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার কিছু অংশে পানি ঢুকে পড়তে পারে।

এছাড়া চট্টগ্রাম বিভাগের মুহুরী, সিলোনিয়া, ফেনী ও হালদা নদীর পানিও সতর্কসীমার কাছাকাছি থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফেনী ও চট্টগ্রামের নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, আজসহ আগামী দুদিন দেশের ভেতরে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উজান থেকেও পানি নামতে পারে, ফলে হঠাৎ পানি বৃদ্ধি পেতে পারে। তবে এ পানি বেশিদিন স্থায়ী হবে না, ধীরে ধীরে নেমে যাবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews