April 27, 2026, 12:15 am

গোলাপগঞ্জে নির্বাচনী সহিংসতা, নিহত এক

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, May 9, 2024

গোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জে নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের গুলিতে বাচ্চু মিয়া (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ মে) সকালে উপজেলার গোলাপগঞ্জ চৌমুহনীতে এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের তসিব আলীর ছেলে।

জানা যায়, গতকাল বুধবার গোলাপগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এলিম সমর্থিতরা গোলাপগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিল শুরু করে গোলাপগঞ্জ চৌমুহনীতে যাওয়া মাত্র অপর প্রতিদ্বন্দ্বী সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ (শফিক মিয়া) সমর্থিতদের সাথে মিছিলকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। গোলাপগঞ্জ চৌমুহনী রণক্ষেত্রে পরিনত হয়। একপর্যায়ে এলিম গ্রুপের গুলিতে অপর পক্ষের বাচ্চু মিয়া নিহত হয়। এসময় প্রায় অর্ধশতাধিক লোক আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে এঘটনায় নিহত বাচ্চু মিয়ার পিতা তসিব আলী বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় ১১জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫/৭ রেখে মামলা (নং-০৪/৩৩৪) দায়ের করেন।
আসামীরা হলেন, উপজেলার রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের মুহিবুর রহমান শাফির ছেলে মঞ্জুর কাদির শাফি (৫৫), ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের অরুন দেবের ছেলে উজ্জল দেব (৩১), অনুপ দেব (৩৮), একই গ্রামের রফিক আহমদের ছেলে সাহেদ আহমদ (৩০), মৃত বাহার উদ্দিনের ছেলে শাহাব উদ্দিন বাবলু (৪২), আহমদ আলীর ছেলে মুন্না আহমদ (৪৫), আলীম উদ্দিন খানের ছেলে গোলাম রসুল খান ছালিম (৩২), মোহন চৌধুরীর ছেলে রাজু মোহন চৌধুরী (২৫), মৃত ঝন্টু দেবের ছেলে অপু দেব (৩৮), মৃত সুনিল দেবের ছেলে কান্তি দেব (৫২), মৃত রাম মোহন চক্রবর্তীর ছেলে কিরিটি চক্রবর্তী (৫১),

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক জয়নাল আবেদীন বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews