September 2, 2026, 11:41 am
Title :
সিলেট রিপোর্ট সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরীর সংক্ষিপ্ত বৃত্তান্ত নুরুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে সিরাত প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ইফার বোর্ড অব গভর্নরসের সদস্য হলেন যে ৫ আলেম সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী- সিসিক প্রশাসক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প ইসলামি গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়ার্ড লাভ বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী পালিত ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা আব্দুল হামিদের ২৫ তম মৃত্যু বার্ষিকী পালিত সাবেক যুগ্ম সচিব ও প্রথম বাঙ্গালী বৈমানিক আলী আশরফের ৩৬ তম মৃত্যু বার্ষিকী পালন

সাবেক যুগ্ম সচিব ও প্রথম বাঙ্গালী বৈমানিক আলী আশরফের ৩৬ তম মৃত্যু বার্ষিকী পালন

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Tuesday, September 1, 2026

সিলেট রিপোর্ট :

দেশের প্রান্তিক জনপদ রত্মাগর্ভা সিলেট অঞ্চলে যুগে যুগে জন্ম নিয়েছেন অগণিত গুণীজন। যাদের কর্মের মহিমায় এ অঞ্চল তথা দেশের মাটি ও মানুষ ধন্য হয়েছে। এসব কৃতি পুরুষদের অনুকরণীয় জীবন অবদানকে নতুন প্রজন্তের কাছে তুলে ধরতে হবে। আমাদের স্বার্থেই তাদের কর্মের মূল্যায়ন করতে হবে। সিলেটে সাহিত্য সংস্কৃতির বিকাশে আলী আশরফের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, এর প্রমাণ মুসলিম সাহিত্য সংসদের প্রায় একশটি সাহিত্য সভা তার বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এই বাড়ীতে কবি রবীন্দ্রনাথ, সুভাষ বসু, বিদ্রোহী কবি নজরুল, বিশিষ্ট উপন্যাসিক হুমায়ুন আহমদ সহ অনেক কবি, সাহিত্যকের আগমন ঘটেছে।
গত ৩১ আগস্ট সোমবার রাত ৮ ঘটিকার সময় নগরীর আম্বরখানাস্থ কার্যালয়ে সিলেট যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে সিলেটের সর্বজন শ্রদ্ধের সাবেক যুগ্ম সচিব, প্রথম বাঙ্গালী বৈমানিক, বৃটিশ রয়েল এয়ার ফোর্স খেতাবদারী, বিশিষ্ট আইনজীবী ও বৃক্ষপ্রেমিক এ.এস.এম আলী আশরফ এর ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিকের সভাপতিত্বে ও ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি মোঃ নজরুল ইসলামের পরিচালনায় এ.এস.এম আলী আশরফ এর স্মরণে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সিলেট যুব উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ করিম জুয়েল সুরমা যুব সংঘের উপদেষ্টা মোঃ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাকিল, সমাজকর্মী ব্যবসায়ী মোঃ জুবের বক্স, যুব সংগঠক কয়ছর আহমদ কাওছার, ইমতিয়াজ অয়ন, মাহিনুর রহমান মাহিন, মোঃ আলী হোসেন, মোঃ জাকির আহমদ, মোঃ হাফিজুর রহমান, মিলাদ আহমদ প্রমুখ।
মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে মরহুমের বাসভবনে খতমে কুরআন এবং জৈন্তাপুর উপজেলার দরবস্ত খড়িল দিঘিরপার এস.এম.এম আলী জামে মসজিদে দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হয় এবং গাজীপুর জেলায় বয়স্ক পূর্ণবাসন কেন্দ্রে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এম.এস সাদির ও এ.এস.এম আলী আশরফ রয়েল কলেজের মেম্বার ছিলেন। এ.এস.এম আলী আশরফ এর মেয়ে ডা. মেহনাজ আশরফ এবং তার স্বামী রয়েল কলেজের মেম্বার।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews