September 20, 2026, 4:06 pm
Title :
অপ্রতীমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়ার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ ———– দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জাতিসংঘের প্রেসকার্ড পেলেন সিলেট রিপোর্ট’র রশীদ আহমদ নিউইর্য়কের ওজনপার্কে ভোজন বিলাস রেস্টুরেন্টের শুভ উদ্বোধন মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ সৌদি আরবে রুমমেটের হামলায় কোম্পানীগঞ্জের প্রবাসীর মৃত্যু গণতন্ত্রকে রক্ষা করা সবচেয়ে বড় কাজ, বড় দায়িত্ব- রাষ্ট্রপতি রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বর্জন সিলেট মহানগর বিএনপির

মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়ার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Saturday, September 19, 2026

সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কিবরিয়া’র সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর শুক্রবার বাদ এশা চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া’র বাড়ির প্রাঙ্গনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও সালিশ ব্যক্তিত্ব আলহাজ্জ সাইফুল হোসেন ফটিক সাহেবের সভাপতিত্বে এবং মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক মেম্বার সিদ্দিকুর রহমান সায়েম ও যুবদল নেতা সুফেন আলী’র যৌথ পরিচালনায় সভায় স্বাগত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া তাঁর দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমার তথ‍্য তুলে ধরে বলেন বিএনপির রাজনীতির সূচনালগ্ন থেকেই তিনি দলীয় প্রার্থীদের পক্ষে মানুষের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করে এসেছেন এবং ভোটারদের প্রত্যাশা ও নিজের আগ্রহে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের জন‍্য ভোট প্রার্থনা করতে চান। দলের অন‍্যতম প্রবীণ কর্মী হিসাবে তিনি দলের শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থা রেখে যথাযথ মূল্যায়ন কামনা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি হাজী চাঁন মিয়া, সাব্বির আহমদ, হাজী আবদুল আলী, হাজী মকদ্দছ আলী, ফারুক আহমদ, আব্দুন নুর, পশ্চিম সদর ইসলামী কিন্ডারগার্টেন এর প্রিন্সিপাল আকতার হোসেন, জেলা যুবদলের সহ-কোষাধ্যক্ষ আহমদ লিটন, মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নূর উদ্দিন, মদন মোহন কলেজ ছাত্রদলের সভাপতি কামরান উদ্দিন অপু, ৫নং ওয়ার্ড বিএনপির হাজী আব্দুর রহিম, সিনিয়র সহ-সভাপতি ময়না মিয়া, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সাংগঠনিক সম্পাদক বদর আমিন, সাবেক মেম্বার কিরণ মিয়া, আব্দুল হামিদ,
উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক ওয়াহিদ রোকন, যুবদল নেতা সেবুল আহমদ, মখলিছুর রহমান ফটিক, আব্দুল মালিক (হুসিয়ার), ফারুকুল ইসলাম, আব্দুস সালাম, আনফর আলী, কমরউদ্দিন, আব্দুস শহিদ, ওয়াসিদ আলী, ছায়েদ আহমদ, চুনু মিয়া, আমির আলী, নুরুজ্জামান,কামাল আহমদ, মিলাদ আহমদ, নূর ইসলাম, খলিল আহমদ, মইন মিয়া, নূরুল হক, ইলিয়াস হোসেন, আপ্তাব আলী, কবির আহমদ, মোহাম্মাদ আলী, জুয়েল আহমদসহ ৪ ও ৫ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং শেষে দোয়া পরিচালনা করেন কারী মোঃ নাসির উদ্দিন।
সভায় বক্তাগন তাদের এলাকার উন্নয়ন, জনসাধারণের কল্যাণ এবং ইউনিয়নবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে যোগ্য, সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধি প্রয়োজন রয়েছে। মোগলগাঁও ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে রাজনিতিবিদ, সমাজসেবী গোলাম কিবরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গোলাম কিবরিয়ার সুসম্পর্ক রয়েছে। দূর্যোগ দুর্বিপাকে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোলাম কিবরিয়াকে চেয়ারম্যান পদে সমর্থন ও সহযোগিতা করার জন্য ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গোলাম কিবরিয়ার সমর্থকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আরও বলেন, মোগলগাঁও ইউনিয়নের শিক্ষা, যোগাযোগব্যবস্থা, রাস্তাঘাট, সামাজিক নিরাপত্তা, নাগরিক সেবা ও এলাকার সার্বিক উন্নয়নসহ “মোগলগাঁও ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া’র পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews