September 21, 2026, 9:06 pm
Title :
জ্বালানি তেলের দাম অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে দেশের মানুষ চরম ক্ষুব্ধ— দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ফেঞ্চুগঞ্জের নবাগত ইউএনও’র সাথে ইসলামিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৩৫ জনের কাফেলা সহ জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে ওরা কারা? মহানবী হযরত মুহাম্মদ (সা.)’র আদর্শ অনুসরন করা ছাড়া কোন বিকল্প নেই — জাহেদুর রহমান চৌধুরী অপ্রতীমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়ার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ ———– দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জাতিসংঘের প্রেসকার্ড পেলেন সিলেট রিপোর্ট’র রশীদ আহমদ

৩৫ জনের কাফেলা সহ জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Monday, September 21, 2026

সিলেট রিপোর্ট:

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে  ২১ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি সফর সম্পর্কিত সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

তিনি জানান, অর্থমন্ত্রী, পর্যটনমন্ত্রী, আইনমন্ত্রী এবং দুজন রাজনীতিক ব্যক্তিত্ব বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং অনিবন্ধিত জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব গোলাম মহিউদ্দিনসহ জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মাত্র ৩৫ জন।

সচিব আরও জানান, ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। ২৫ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছাড়বেন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews