October 13, 2026, 5:23 am
Title :
হত দরিদ্রদের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা বিতরণ দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শাড়ি-লুঙ্গি বিতরণ সিলেট দরগাহ মাদরাসায় মামুনুল হকের দরস ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব ইজতেমা নিয়ে পাঁচ দফা দাবি ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’র মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক ইমরান খানের দলের সরকারকে হটিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন জারি বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা রাসেল মাহবুব-কে সংবর্ধনা প্রদান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান রিপনের মাতার সুস্থতা কামনায় তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে দোয়া মাহফিল সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৫ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় বাংলাদেশের নিন্দা

মহানবী হযরত মুহাম্মদ (সা.)’র আদর্শ অনুসরন করা ছাড়া কোন বিকল্প নেই — জাহেদুর রহমান চৌধুরী

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Sunday, September 20, 2026

সিলেটের ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী, বৃহত্তর খালেরমুখ বাজার ইউনিটের উদ্যোগে ঐতিহ্যবাহী খালেরমুখ বাজারে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯ সেপ্টেম্বর, শনিবার অনুষ্ঠিত এ মাহফিলে ওয়ার্ড জামায়াতের সভাপতি আবুল কালাম এমরান সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ওসমানীনগর উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি মোঃ আব্দুর রহমান।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি ও ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জাহেদুর রহমান চৌধুরী।

প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ওলামা মাশায়েখ পরিষদ সিলেট জেলার সেক্রেটারি মাওলানা সাদিক সিকান্দার। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ওলামা মাশায়েখ পরিষদের সহ-সেক্রেটারি মাওলানা আলীম উদ্দিন এবং বালাগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ কুতুব উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উছমানপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ শায়েস্তা মিয়া, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল করিম সাচ্চু, প্রবীণ জামায়াত নেতা ডাঃ মোতাহির আলী রিয়ান, সাবেক ছাত্রনেতা ডাঃ আব্দুস সালাম এবং প্রবাসী কমিউনিটি জামায়াত নেতা সাজু আহমেদ।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন পশ্চিম গৌরীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ফখরুল ইসলাম, ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণের সহ-সভাপতি শহিদুল ইসলাম, তাজপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আলিম রাজ, ইসলামী ছাত্রশিবির বালাগঞ্জ উপজেলা উত্তর শাখার সভাপতি তাসিন আহমদ, তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সভাপতি রাব্বিল আহমদ শামিম, উছমানপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি দিলুওয়ার হোসেন দিলুসহ বিভিন্ন ইউনিট ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

এছাড়া ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রব, ৫নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রকিব মরিল, দেওয়ান বাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সভাপতি ওলিউর রহমান, ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি শানুর আহমেদ, খালেরমুখ বাজার ইউনিট সভাপতি মুঈদ আলী, ইউনিট সেক্রেটারি আলীম উদ্দিন, মাদার বাজার ইউনিটের সভাপতি শেখ বদরুল ইসলাম, যুব ফেডারেশনের উপদেষ্টা নজরুল ইসলাম সাজু ও সাজেদুল হক চৌধুরী সোহাগ, মুরসালিন আহমেদ, আব্দুল কাইয়ুম, চমক আলী, সানুর আহমেদ ও মাহিদুল ইসলাম রাফিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাহফিলে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, চরিত্র ও মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে ব্যক্তিজীবন ও সমাজজীবনে রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews