বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা, রোটারিয়ান রাসেল মাহবুব লাউয়াই সরকারি প্রথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হওয়ার এবং দক্ষিণ সুরমায় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা রাখায় তাঁর সম্মানে এক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমির হলরুমে বৈশাখী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনর সম্ভাব্য মেয়র পদপার্থী ইশতিয়াক আহমেদ সিদ্দিকী।
পরিষদের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন এর সভাপতিত্বে এবং সহ সাধারণত সম্পাদক আফজাল হোসেন উজ্জল ও সদস্য সুস্মিতা সরকার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন পরিষদের উপদেষ্টা যথাক্রমে সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, নাট্য অভিনেতা সাহেদ মোশারফ (কটাই মিয়া), ব্যবসায়ী বোরহান হোসেন, শিল্পপতি আশরাফ চৌধুরী, নাট্য অভিনেতা শাহ মোঃ আলী রব (আমজত), ব্যাংকার গজনফর আলী।
পরিষদের সভাপতি সাংবাদিক মোঃ সাহেদ আহমদ শান্ত’র স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা কবি সৈয়দ আছলাম হোসেন, সোহেল আহমদ খান (তফুর আলী), শিপন আহমদ (মদরিছ), জয়নাল আবেদীন পলাশ (বুরু মিয়া), লোকমান হোসেন, জমির হোসেন, মোঃ আব্দুল খালিক, হাজী ফখরুল ইসলাম, রফিক মিয়া, মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আহমদ কবির (পুরুত আলী), দপ্তর সম্পাদক মোঃ আবু বক্কর তালুকদার, কার্যকরী সদস্য জাহেদ আহমদ, সদস্য আবুল বশর, সজিব আহমদ, তানজীদ আহমদ আন্দন, নাছুয়া বেগম, ইতি রানী মালাকার, সুমন রায়, কবি কামাল আহমদ, মকসুদ হোসেন লাল, হুশিয়ার আলী প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পরিষদের উপদেষ্টা এম এ আলী জালালাবাদী। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি রোটারিয়ান রাসেল মাহবুব-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রোটারিয়ান রাসেল মাহবুব একজন সমাজসেবী ও জনকল্যাণে নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ সুরমার বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। তাঁর এ ধরনের উদ্যোগ সমাজের মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করছে। বক্তারা আরও বলেন, শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর অব্যাহত প্রচেষ্টা প্রশংসনীয়। লাউয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হওয়ায় রাসেল মাহবুব এর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানান।