October 30, 2026, 4:52 pm
Title :
শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে বরুনারপীরের ইসলাহী মাহফিল সফলের আহবান যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর উদ্যোগে বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যানে সম্মানে প্রীতিভোজ ও মতবিনিময় সভা পর্তুগালে বিশ্বনাথ এসোসিয়েশনের ১৮১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন সিলেটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিলেট বিভাগীয় জমিয়তের দায়িত্বশীলদের মতবিনিময় সভা জাগপা সিলেট জেলা ও মহানগরের মতবিনিময় সভায় রাশেদ প্রধান ১৪ ও ১৫ নভেম্বর সিলেট আলিয়া মাঠে খতমে নবুওয়ত সম্মেলন সফলের আহবান সিলেট বিভাগীয় কমিশনারের নির্দেশ অবজ্ঞা, মব ও সন্ত্রাসী কর্মকাণ্ড আইজিপির বক্তব্যে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের উদ্বেগ ভ্রমণ: একখণ্ড পূর্ণিমা আর দিদার লাভের আকুলতা সিলেট কুদরত উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির অভিষেক সম্পন্ন

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে বরুনারপীরের ইসলাহী মাহফিল সফলের আহবান

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, October 29, 2026

 

সিলেট রিপোর্ট,মৌলভীবাজার প্রতিনিধি: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল ৩০ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিতব্য আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহী মাহফিলে অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকার পথে রওয়ানা হয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মৌলভীবাজার জেলা শাখার মুহতারাম সভাপতি ও আঞ্জুমানে হেফাজতে ইসলামের সহ-সাধারণ সম্পাদক হযরত মাওলানা শায়খ রশীদ আহমদ হামিদী।

জানা গেছে, এ সফরে ইসলাহী মাহফিলে অংশগ্রহণের পাশাপাশি জেলা জমিয়তের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে তিনি কেন্দ্রীয় জমিয়তের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

এদিকে, শায়খুল আরব ওয়াল আজম আল্লামা সায়্যিদ হুসাইন আহমদ মাদানী (রহ.)-এর আজল্লে খলিফা শায়খ লুৎফুর রহমান বর্ণভী (রহ.)-এর সাহেবজাদা ওলী ইবনে ওলী হযরত শায়খ রশিদুর রহমান বর্ণভীর আহ্বানে অনুষ্ঠিতব্য এ ইসলাহী মাহফিল সফল করতে দলমত নির্বিশেষে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

মাহফিলকে কেন্দ্র করে দ্বীনি চেতনা, আত্মশুদ্ধি ও ইসলাহী কার্যক্রমকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
মাওলানা শায়খ রশীদ আহমদ হামিদীর সফর নিরাপদ, নির্বিঘ্ন ও বরকতময় হওয়ার পাশাপাশি তাঁর এ সফরকে দ্বীনি ও সাংগঠনিক কার্যক্রমের উন্নতি ও অগ্রগতির মাধ্যম হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া কামনা করা হয়েছে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews