November 5, 2026, 7:51 am
Title :
দৃষ্টি প্রতিবন্ধী মৌমি জিপিএ ৫ অর্জন করায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর শুভেচ্ছা ও উপহার প্রদান সিলেটে ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিকদের স্বার্থবিরোধী গেজেট সংশোধনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত সিলেটে দৃষ্টিজয়ী মৌমিকে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সংবর্ধনা সিলেটে পূর্তগাল বিএনপি নেতা সাইদুল ইসলামকে জিন্দাবাজার ইউনিট বিএনপি’র সংবর্ধনা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি জিপিএ-৫ পাওয়ায় সিলেটের জেলা প্রশাসকের শুভেচ্ছা সিলেটে ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল সিলেটের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি-কে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের ফুলেল শুভেচ্ছা অসত্য ও অন্যায়ের সঙ্গে কখনো আপস করা যাবে না : মাওলানা  আফেন্দি গোলাপগঞ্জে রাস্তার দুরবস্থা বিষয়ে আরটিভিতে সাক্ষাৎকার দেওয়ায় ব্যবসায়ী জাকিরের ওপর হামলা শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি

দৃষ্টি প্রতিবন্ধী মৌমি জিপিএ ৫ অর্জন করায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর শুভেচ্ছা ও উপহার প্রদান

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Wednesday, November 4, 2026

সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ-৫ লাভ করায় তাকে শুভেচ্ছা ও উপহার প্রদান করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
৪ নভেম্বর বুধবার দুপুরে নগর ভবন কার্যালয়ে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিসিক প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয় করায় মৌমিকে দেশবাসী সাধুবাদ জানাচ্ছেন, এটা সিলেটবাসীর জন্য অত্যান্ত আনন্দ ও গর্বের বিষয়। চোখে নেই দৃষ্টি শক্তি, দেখতে পারছে না পৃথিবীর আলো তবুও স্বপ্ন দেখার সীমাবদ্ধতা নেই। সকল প্রতিকুলতাকে পিছনে ফেলে মনের শক্তি আর আত্ম বিশ্বাস নিয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমির জিপিএ-৫ অর্জন করা শিক্ষার্থীদের জন্য অনুকরণীয়। তিনি বলেন, জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের কঠোর পরিশ্রম ও শিক্ষকদের দায়িত্বশীলতা কারণেই মৌমির সাফল্য অর্জন সম্ভব হয়েছে। তিনি সিসিকের পক্ষ থেকে মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে সরকারী সকল সুযোগ-সুবিধা অব্যাহত থাকার আশ্বাস প্রদান করে বলেন, মৌমির এই সফলতা অনুসরণ করে শিক্ষার্থীদেরকে ভালো ফলফল অর্জন করার জন্য লেখাপাড়ায় মনোযোগী হওয়ার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, হিসাব রক্ষক মোঃ শাহজাহান প্রমুখ।
এ সময় বায়জিদ খান সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, জিডিএফ-এ তাহমিনা আক্তর মৌমির মত আরো অসংখ্য শিক্ষার্থী গড়ে তোলতে সরকার বরাদ্দকৃত প্রতিষ্ঠানের জায়গায়টি স্থায়ীকরণ, ভবন নির্মাণ সহ সব ধরনের সহযোগিতার প্রদানের অনুরোধ জানান।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews