November 8, 2026, 10:13 pm
Title :
বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদের গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রতিবাদ সভা কওমি মাদ্রাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনায় গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের দোয়া মাহফিল দৃষ্টি প্রতিবন্ধী হয়েও মৌমির জিপিএ-৫ অর্জন প্রশংসানীয়— আবুল কাহের চৌধুরী শামীম গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপণের মূল্য বৃদ্ধি জনস্বার্থ বিরোধী —-গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ দৃষ্টি প্রতিবন্ধী মৌমি জিপিএ ৫ অর্জন করায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর শুভেচ্ছা ও উপহার প্রদান সিলেটে ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিকদের স্বার্থবিরোধী গেজেট সংশোধনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত সিলেটে দৃষ্টিজয়ী মৌমিকে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সংবর্ধনা সিলেটে পূর্তগাল বিএনপি নেতা সাইদুল ইসলামকে জিন্দাবাজার ইউনিট বিএনপি’র সংবর্ধনা

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনায় গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের দোয়া মাহফিল

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Saturday, November 7, 2026

সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যোগে শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি’র সুস্থতা কামনা এবং জিডিএফ’র উপদেষ্টা ডাঃ মোঃ মিফতাহুল হোসেন সুইট এর মাতার রূহের মাগফেরাত কামনা ও জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ-৫ লাভ করায় তার উত্তর উত্তর সফলতা কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৬ নভেম্বর শুক্রবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সৈয়দ আহমদুল হক, সৈয়দ জাওয়াদ হক, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, ঢাকার ডাক সিলেটের ব্যুরো এমদাদুর রহমান চৌধুরী জিয়া, শিক্ষার্থী মৌমির পিতা আব্দুল আহাদ, মাতা আমিনা আক্তার পুষ্প, জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, শিক্ষক আফজাল শিকদার ও সরুপা বেগম, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, সহায়ক কর্মী নূরজাহান বেগম প্রমুখ। এছাড়াও জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি’র সুস্থতা কামনা এবং জিডিএফ’র উপদেষ্টা ডাঃ মোঃ মিফতাহুল হোসেন সুইট এর মাতার রূহের মাগফেরাত কামনা ও জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমির উত্তর উত্তর সফলতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা আনিসুল হক।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews