November 9, 2026, 10:04 pm
Title :
জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রদান বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদের গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রতিবাদ সভা কওমি মাদ্রাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনায় গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের দোয়া মাহফিল দৃষ্টি প্রতিবন্ধী হয়েও মৌমির জিপিএ-৫ অর্জন প্রশংসানীয়— আবুল কাহের চৌধুরী শামীম গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপণের মূল্য বৃদ্ধি জনস্বার্থ বিরোধী —-গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ দৃষ্টি প্রতিবন্ধী মৌমি জিপিএ ৫ অর্জন করায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর শুভেচ্ছা ও উপহার প্রদান সিলেটে ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিকদের স্বার্থবিরোধী গেজেট সংশোধনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত

মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রদান

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Monday, November 9, 2026

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানী এর জন্ম-মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয় ভাবে পালন এবং বিভিন্ন সরকারী ও বেসরকারী অফিস আদালতে ও শিক্ষা প্রতিষ্ঠানে তাঁদের ছবি টাঙ্গানো এবং মাওলানা ভাসানীকে জাতির পিতা ঘোষণার দাবীতে সিলেটের জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন ভাসানী ওসমানী স্মৃতি সংসদ বাংলাদেশের নেতৃবৃন্দ।
৯ নভেম্বর সোমবার দুপুরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন এর হাতে স্মারকলিপি প্রদান করেন ভাসানী ওসমানী স্মৃতি সংসদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুল ইসলাম বকুল। এ সময় উপস্থিত ছিলেন এম.এ. আলী জালালাবাদী, তালুকদার মকবুল হোসেন, জাহিদ নুর, মোহাম্মদ মিরাজ মিয়া, জহির হোসেন প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, মাওলানা ভাসানীর রাজনৈতিক জীবন ছিলো অত্যন্ত বর্ণাঢ্য ও দীর্ঘস্থায়ী (১৮৮০ সনের ১২ই ডিসেম্বর-১৯৭৬ সনের ১৭ই নভেম্বর)। তিনি ব্রিটিশ ভারত ও পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশ তিনটি অধ্যায়ী সক্রিয় রাজনীতি করেছেন। সবসময তিনি শোষিত, বঞ্চিত মানুষের দাবি আদায়ের সংগ্রাম করেছেন। ব্রিটিশ আমল প্রাথমিক রাজনীতি (১৯১৭-১৯৩০) তিনি ১৯১৭ থেকে ১৯২৩ সাল পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেস এর রাজনীতির সাথে জড়িত ছিলেন। এরপর ১৯২৩ থেকে ১৯৩০ সাল পর্যন্ত স্বরাজ্য পার্টিতে সক্রিয় ভূমিকা পালন করেন এবং ১৯৩০ সাল হইতে ১৯৪৯ সাল পর্যন্ত আসাম মুসলিম লীগের সভাপতি ছিলেন। তিনি আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ১৯৩৭ সালে আসাম প্রাদেশিক পরিষদের সভায় সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার প্রস্তাব পেশ করেন।
১৯৫৭ সালে ৭/৮ ফেব্রুয়ারী তারিখে টাঙ্গাইলের কাগমারিতে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহওয়ার্দী, পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী আতাউর রহমান খানের উপস্থিতিতে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা করেন।
১৯৭১ সালের ৯ মার্চ ঐতিহাসিক পল্টন ময়দানে জনসভায় স্বাধীন বাংলাদেশ ঘোষণা করেন। উক্ত সভায় জনতার পক্ষ হতে মাওঃ ভাসানীকে জাতির পিতা হিসাবে ঘোষিত করা হয়।
মহান মুক্তিযুদ্ধে অসাধারণ অবদান রাখার জন্য বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীকে (মরণোত্তর) রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান ‘ফিল্ড মার্শাল’ পদে ভূষিত করা হোক। ১৯৫১ সালে বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানী কর্তৃক প্রতিষ্ঠিত ‘চট্টগ্রাম ক্যান্টনমেন্ট’ নামের সংগে বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর নাম সংযোজন করে ‘চট্টগ্রাম বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানী ক্যান্টনমেন্ট’ নামকরণ করা হোক। মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় আবদানের জন্য দেশবাসী কর্তৃক প্রদত্ত উপাধি ‘বঙ্গবীর এর একান্তই ওসমানীর’ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম’ নামের পূর্বে ব্যবহৃত ‘বঙ্গবীর’ উপাধি বাতিল করা হোক।
১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর ঢাকায় পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানের মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীকে উপস্থিত যাতে না থাকতে পারেন এবং তাহাকে ও তার সহযোগীদেরকে হত্যার উদ্দেশ্যে তাদেরকে বহন করা হেলিকপ্টারে বোমা ও গুলি বর্ষণ করা হয়। উক্ত কাপুরুষিত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে জাতির সামনে প্রকাশ করার জন্য বর্তমান সরকারের নিকট জোড় দাবি জানান।
পৃথিবীর বুকে এবং ইতিহাস খ্যাত সমরবিদ তিন তিনটি যুদ্ধে যিনি বিজয় অর্জন করেছেন যথা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পাকভারত যুদ্ধ, ১৯৭১ সালে যিনি সর্বাধিনায়ক দায়িত্ব পালন করেছে যিনি ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট এর প্রতিষ্ঠাতা পৃথিবীর বুকে যাকে পাপা টাইগার হিসেবে পরিচিত লাভ করেছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী সরকারের বিভিন্ন ষড়যন্ত্র ঘাত-প্রতিঘাত অন্তর্নিহিত কোন্দল ভারতের কু-দৃষ্টি থেকে দেশ মাতৃকার প্রয়োজনে ৯ মাস তাঁর অক্লান্ত পরিশ্রমে ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল।
সেই মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেলের এম.এ.জি ওসমানী জন্ম ১৯১৮ সনের ১লা সেপ্টেম্বর সুনামগঞ্জে শহরস্থ তাঁহার পিতা এস.ডি.ও খাঁন বাহাদুর মফিজ আলীর কর্মস্থলে ও তাঁহার মৃত্যু ১৯৮৪ সালের ১৬ই ফেব্রুয়ারী তাঁকে কবরস্থ করা হয় হযরত শাহজালাল ইয়েমিনি রঃ মাজার প্রাঙ্গনে।
সেই ক্ষনজন্মা বীর পুরুষ বঙ্গবীর জেনারেলের এম.এ.জি ওসমানী ও মাওলানা ভাসানীর জন্ম-মৃত্যু বার্ষিকী সম্পূর্ণ রাষ্ট্রীয় ভাবে পালন এবং বিভিন্ন সরকারী ও বেসরকারী অফিস আদালতে ও শিক্ষা প্রতিষ্ঠানে তাঁদের ছবি টাঙ্গানো এবং মাওলানা ভাসানীকে জাতির পিতা ঘোষণার জন্য বর্তমান সরকারের নিকট জোর দাবি জানান।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews