November 27, 2026, 7:37 am
Title :
বানেশ্বরপুর মাসিক তাফসরুীল কোরআন মাহফিল পরিষদের বার্ষিক ইসলামী সুন্নী মহাসম্মেলন ২ ডিসেম্বর বুধবার জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব জাতীয় ইমাম সমিতির ১৬১ সদস্যের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও ওয়েবসাইট উদ্বোধন সিলেটে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শনে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন বিয়ানীবাজার সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় এমএনএম তানভীরকে অভিনন্দন জ্ঞাপন পাঠানপাড়া সোনালী সংঘের কমিটি গঠিত মহিবুর রহমান অ্যাপল’র মৃত্যুতে সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, ট্যাক্সি, ট্যাক্সিকার মালিক সমিতির শোক প্রকাশ বাদীকে মামলা প্রত্যাহারের আল্টিমেটাম ও প্রাণনাশের হুমকির অভিযোগে শাহপরান থানায় সাধারণ ডায়েরি খাদিমুল কুরআন পরিষদ সিলেট’র ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন

বানেশ্বরপুর মাসিক তাফসরুীল কোরআন মাহফিল পরিষদের বার্ষিক ইসলামী সুন্নী মহাসম্মেলন ২ ডিসেম্বর বুধবার

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, November 26, 2026

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বানেশ্বরপুর মাসিক তাফসীরুল কোরআন মাহফিল পরিষদের ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে বার্ষিক ইসলামী সুন্নী মহাসম্মেলন আগামী ২ ডিসেম্বর বুধবার বানেশ্বরপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাদ্রাসা মাঠে দুপুর ২টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে।

ইসলামী সুন্নী মহাসম্মেলন প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন জালালপুর জালালিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মাওলানা জ.উ.ম আবদুল মুনাঈম মন্জলালী। বিশেষ অতিথি হিসেবে বয়না পেশ করবেন মাওলানা মর্তুজ আলী আমানতপুরী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করবেন বাংলা জাতীয় মাসিক পরওয়ানা’র সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী। প্রধান আকর্ষণ হিসেবে বয়ান পেশ করবেন মাওলানা মুফতি জামিল হোসাইন সালেহী- ঢাকা।

সভাপতিত্ব করবেন বানেশ্বরপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ সাইফুল আলম সাদী। এছাড়াও মাহফিলে আরও নবীন ও প্রবীণ উলামায়ে কেরাম ওয়াজ নসিহত পেশ করবেন।

মাহফিল সফল করতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীকে উপস্থিত থাকার আহবান জানিয়েছে বানেশ্বরপুর মাসিক তাফসীরুল কোরআন মাহফিল পরিষদের সভাপতি ময়নুল ইসলাম, সাবেক সভাপতি, তরুণ সমাজসেবী পর্তুগাল প্রবাসী লিপন আহমদ, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন বিনীত ভাবে আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews