October 3, 2026, 5:31 am
Title :
কওমি মাদরাসায় শিক্ষার্থীদের সুরক্ষায় সংস্কারের পরামর্শ আন্তর্জাতিক অলিম্পিয়াডে সাফল্য অর্জনকারী সিলেটের ২ শিক্ষার্থী বিমানবন্দরে সংবর্ধিত বিনিয়োগে প্রশাসনিক জটিলতা কমানোর ওপর গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে এপেক্স ক্লাবের কার্যক্রম প্রশংসনীয়— ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট জেলা পরিষদের প্রশাসকের সাথে কোতোয়ালি থানা জমিয়ত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র সহ অব্যাহত হামলা দখলবাজ ও অপরাধীরা বেপরোয়া —- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Wednesday, March 11, 2026

সুনামগঞ্জ প্রতিনিধি

ইরানের যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে সমুদ্রপথে পণ্যসামগ্রী আমদানিতে বিরূপ প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে দেশের ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং এতে সবাই কমবেশি ক্ষতিগ্রস্ত হবে।

মঙ্গলবার (১০ মার্চ) সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের উত্তর সুরিয়ারপাড় গ্রামে বীর মুক্তিযোদ্ধা এম এ রউফ জুনিয়র হাইস্কুল মাঠে ৬৯৭ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন কারণে দেশে প্রত্যাশিত বিদেশি বিনিয়োগ আসেনি, যার ফলে কর্মসংস্থান কমেছে এবং বেকারত্ব বেড়েছে। তবে বর্তমান সরকার বিনিয়োগ স্থবিরতা কাটিয়ে বৈদেশিক বিনিয়োগ দেশে আনার জন্য কাজ করছে। বিদেশি বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বেকারত্ব কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির আপাতত কোনো সম্ভাবনা নেই। ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারীদের অর্থনৈতিকভাবে সচ্ছল করার উদ্যোগ নিয়েছে সরকার। সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করছেন এবং ধাপে ধাপে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মুহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, কলিম উদ্দিন আহমেদ মিলন, কয়ছর এম আহমদ ও কামরুজ্জামান কামরুলসহ অন্যান্যরা।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews