November 4, 2026, 8:06 am
Title :
সিলেটে দৃষ্টিজয়ী মৌমিকে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সংবর্ধনা সিলেটে পূর্তগাল বিএনপি নেতা সাইদুল ইসলামকে জিন্দাবাজার ইউনিট বিএনপি’র সংবর্ধনা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি জিপিএ-৫ পাওয়ায় সিলেটের জেলা প্রশাসকের শুভেচ্ছা সিলেটে ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল সিলেটের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি-কে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের ফুলেল শুভেচ্ছা অসত্য ও অন্যায়ের সঙ্গে কখনো আপস করা যাবে না : মাওলানা  আফেন্দি গোলাপগঞ্জে রাস্তার দুরবস্থা বিষয়ে আরটিভিতে সাক্ষাৎকার দেওয়ায় ব্যবসায়ী জাকিরের ওপর হামলা শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি কওমি মাদরাসায় শিশু নির্যাতন ও অনিয়মে ‘জিরো টলারেন্স’ নীতির দাবি দক্ষিণ সুরমা উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন

আমি কথা বলি, শ্বশুরবাড়ির লোকজনকে শুনতে হবে কথা: সিলেটে সমাবেশে প্রধানমন্ত্রীর রসিকতা

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Saturday, May 2, 2026

স্টাফ রিপোর্ট : প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের সময় ‘দুলাভাই’ ‘দুলাভাই’ স্লোগান মুখর হয়ে ওঠে সিলেটের সমাবেশস্থল।  এতে মঞ্চ ও সমাবেশস্থলে উপস্থিত জনতার মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। এসময় ‘দুলাভাই’ স্লোগানের প্রতি উত্তরে প্রধানমন্ত্রীও জনতার উদ্দেশ্যে পাল্টা রসিকতা করেন।

জনতার ‘দুলাভাই’ ‘দুলাভাই’ স্লোগানের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমানও পাল্টা রসিকতা করে হাসতে হাসতে বলেন, কথা বলতে চুপ করতে হবে।

আমি কথা বলি, শ্বশুরবাড়ির লোকজনকে শুনতে হবে কথা। আর, দুলাভাইকে কথা বলতে না দিলে, দুলাভাই যাবে গিয়া, যাই আমি। যাবো?

শনিবার দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী পুনঃখনন কাজ উদ্বোধন শেষে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এই ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়ন শুরু হয়েছে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews