September 15, 2026, 2:47 pm
Title :
জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সীরাত মাহফিল সম্পন্ন প্রথম ধাপে ৮০ উপজেলায় ইউপি নির্বাচন সাত ধাপে ইউপি ভোটের তারিখ ঘোষণা বিশ্বনাথে সালিশ ব্যক্তিত্বর ফয়জুল খানের মৃত্যুতে জাতীয় জনতা পার্টির শোক প্রকাশ প্রধানমন্ত্রী বরাবরে বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে ভাসানী ওসমানী স্মৃতি সংসদের স্মারকলিপি বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ সুনামগঞ্জের কাতিয়া মাদরাসার মুহতামিম ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল বিগত ১৮ বছরে বিদ্যুৎ ও গ্যাস খাত ধ্বংস করা হয়েছে: ধর্মমন্ত্রী

সিলেট -সুনামগঞ্জ -মোহনগঞ্জ রেললাইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্মপ্রকাশ

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Wednesday, August 5, 2026

সিলেট রিপোর্টা :

সিলেট -সুনামগঞ্জ -মোহনগঞ্জ রেললাইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মলেনের মাধ্যমে আহবায়ক কমিটির আত্নপ্রকাশ ঘটে। সংগ্রাম পরিষদের আহবায়ক মনোনীত হন তারেক আল মঈন , সদস্য সচিব মনোনীত হয়েছেন আবাব মিয়া।
কমিটির দায়িত্ব প্রাপ্ত অন্নান্য সদস্যরা হলেন। আমিরুজ্জামান চৌধুরী হুমায়ুন -যুগ্ন আহবায়ক , আনোয়ার চৌধুরী -যুগ্ন আহবায়ক। সদস্য : মোহাম্মদ সাদিকুর রহমান ,মোঃ ছইল মিয়া (সুহেল ) , বাবর মিয়া , কায়ছার আহমেদ ,এডভোকেট আব্দুল মজিদ ,এডভোকেট কাজী সেবা ,এডভোকেট আবু তালেব ,জসিম উদ্দিন ,মুজিবুর রহমান ,নুরুল ইসলাম ,এ হোসেন ,জমির উদ্দিন।

পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ। পরিষদের প্রধান পৃষ্টপোষক হিসাবে রয়েছেন : আশিক চৌধুরী , বিশিষ্ট সমাজ সেবক।
সিলেট -সুনামগঞ্জ -মোহনগঞ্জ রেললাইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উপদেষ্টা মন্ডলী হিসেবে আছেন : এম এ ওয়াদুদ জি এব (অবঃ ) জনতা ব্যাংক ,এম এ মান্নান (লন্ডন প্রবাসী , বিশিষ্ট সমাজসেবী ), রফিকুল ইসলাম ,সাবেক চেয়ারম্যান (চিলাউড়া ইউনিয়ন , জগন্নাথপুর ).ডাক্তার জামাল উদ্দিন।

নবগঠিত সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ জানান, সিলেট, সুনামগঞ্জ ও মোহনগঞ্জের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এই রেললাইন বাস্তবায়ন। রেললাইনটি নির্মিত হলে তিন অঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, পর্যটন খাতের বিকাশ হবে এবং সামগ্রিকভাবে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংগ্রাম পরিষদের পক্ষ থেকে জানানো হয়, রেললাইন বাস্তবায়নের দাবিতে শিগগিরই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। এ লক্ষ্যে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে একটি গণআন্দোলন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

নেতৃবৃন্দ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সিলেট–সুনামগঞ্জ–মোহনগঞ্জ রেললাইন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews