September 22, 2026, 10:54 pm
Title :
পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান নেত্রকোনা জেলার উলামায়ে কেরাম ও প্রাসঙ্গিক কিছু কথা সিলেটের জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে বিশেষ সম্মাননা প্রদান ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট ও ১০ দফা দাবিতে ঢাকার দুই সিটি কর্পোরেশনে স্মারকলিপি পেশ জাতিসংঘে বাংলাদেশ নিয়ে ড. ইউনূসের উচ্ছ্বাস প্রকাশ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্ক এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে দেশের মানুষ চরম ক্ষুব্ধ— দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ফেঞ্চুগঞ্জের নবাগত ইউএনও’র সাথে ইসলামিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৩৫ জনের কাফেলা সহ জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে ওরা কারা?

সিলেটের জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে বিশেষ সম্মাননা প্রদান

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Tuesday, September 22, 2026

সিলেট রিপোর্ট :

 

সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুর রফিক।
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র সহ সভাপতি এডভোকেট রাকিব আলী খান এর সভাপতিত্বে এবং জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুসলিম চ্যারিটি ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি ফজলুল করিম, অর্থ ব্যবস্থাপনা ময়নুল ইসলাম, জিডিএফ’র উপদেষ্টা বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ^াস, সাবেক নির্বাহী পরিচালক এপেক্সিয়ান জি.ডি. রুমু।
জিডিএফ’র নির্বাহী পরিচালক সৈয়দ মাহমুদুল হক এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুসলিম চ্যারিটি ইউকে’র ডিরেক্টর রহমান, সদস্য শাহেন উল্লাহ, দিনাল কাইয়ুম, হালিম কাদের, আমিনুল ইসলাম, আজিজুর রহমান, আমিনুল হক, রানা, আশিক, তামিনা, আইডিয়া’র পিএফপি প্রোগ্রাম সমন্বয়কারী ফউজিয়া করিম একা, জিডিএফ’র সভাপতি প্রমেশ দত্ত, কোষাধ্যক্ষ সৈয়দ আলমগীর হোসেন, নির্বাহী সদস্য সাবিলা কান্তা। উপস্থিত ছিলেন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আনিসুল হক, আফজাল শিকদার, ওয়াসিম আহমদ, মলয় রায়, সমীরঞ্জন বিশ^াস, স্বরূফা বেগম, জিডিএফ সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, সদস্য ফাতেমা বেগম, রিচার্ড স্যান্ডিজ, ববি বেগম, পার্থ সারথী দত্ত, রোকেয়া বেগম, সীমা বেগম, রেহেনা বেগম, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, সহায়ককর্মী নূরজাহান বেগম, শিক্ষার্থী আফসানা আক্তার মুন্নী, জুই রাণী দাশ, অহনা বেগম, তাসকিয়া জান্নাত ইশা, ফাইজান আহমদ হাফিজ, জারা খান, মারিয়াম বিনতে আরিফ প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী তোফায়েল আহমদ সোয়েব ও রাদিয়া জান্নাত তালুকদার।
অনুষ্ঠানে মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে বিশেষ সম্মাননা প্রদান ও ফুল দিয়ে বরণ করা হয়।
এর আগে জিডিএফ কার্যালয় প্রাঙ্গণে প্রাতিষ্ঠানিক বৃক্ষরোপন কর্মসূচিতে মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। অতিথিবৃন্দকে শিক্ষাকার্যক্রম দেখানো হয় এবং শিক্ষার্থীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের কার্যক্রম দেখে মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দ অনন্দিত হন।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুর রফিক বলেন, দৃষ্টি প্রতিবন্ধীসহ বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে মুসলিম চ্যারিটি ইউকে’র কার্যক্রম প্রশংসনীয়।
তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়; যথাযথ সুযোগ ও সহযোগিতা পেলে তারাও শিক্ষা, কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবানদের সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।
তিনি মুসলিম চ্যারিটি ইউকের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, ভবিষ্যতেও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ও কল্যাণে সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews