সিলেট রিপোর্ট:
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ সিলেট (টিলাগড়)- গাছবাড়ি জিসি- কানাইঘাট উপজেলা এইচসি রোডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরবর্তীতে তাঁর আগমনে কানাইঘাটের রাজাগঞ্জ ইউনিয়ন কর্তৃক আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন, সিলেট-৫ এর সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফরসালসহ রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় নেতৃবৃন্দ।