September 28, 2026, 3:04 am
Title :
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীর সঙ্গে জমিয়তের মতবিনিময় প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তা পাবেন ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা: গভর্নর গোলাপগঞ্জের উত্তরগাঁও গ্রামের সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণে টিউবওয়েল স্থাপন সিলেট বিভাগের স্বায়ত্তশাসন ও সিলেটি ভাষাকে ২য় রাষ্ট্রভাষা করার দাবিতে ‘সিলেটি পাঞ্চায়িত’র সভা অনুষ্ঠিত খলিলুর রহমানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর সিলেটে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সিলেট গাছবাড়ি জিসি- কানাইঘাট উপজেলা এইচসি রোডের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ৩০ কর্মসূচি, ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দায়িত্ব পেলেন জমিয়ত নেতা মাওলানা শুয়াইব

সিলেট বিভাগের স্বায়ত্তশাসন ও সিলেটি ভাষাকে ২য় রাষ্ট্রভাষা করার দাবিতে ‘সিলেটি পাঞ্চায়িত’র সভা অনুষ্ঠিত

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Sunday, September 27, 2026

সিলেট রিপোর্ট :

সিলেট বিভাগের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে সিলেটি পাঞ্চায়িত সংস্থার গুরুত্বপূর্ণ এক মাসিক সভা সংস্থার কার্যালয়ে ২৬ সেপটেম্বর শনিবার বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়েছে।
সিলেটি পাঞ্চায়িত’র ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জিলান আহমদ হেলাল এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফেরদৌস আহমেদের সঞ্চালনায় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটি পাঞ্চায়িত-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট তাজরীহান জামান, কেন্দ্রীয় সদস্য আমীনুজ্জামান চৌধুরী, সামসুল হক, ইফতেখার আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও কামাল আহমেদ, নিজাম উদ্দিন।
সভায় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সহকারী পরিচালক আমীনুজ্জামান চৌধুরী কর্মজীবন থেকে অবসরে আসায় সংস্থার পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানানো হয়।
সভায় বক্তারা বলেন, সিলেট বিভাগ ১৯৪৭ সালে ঐতিহাসিক গণভোটের মাধ্যমে নিজস্ব ভাষা ও আলাদা সংস্কৃতি অক্ষুণ্ন রাখার শর্তে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) যোগদান করেছিল। তৎকালীন সময়ের জাতীয় নেতৃবৃন্দও সিলেটকে আলাদা মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই সিলেট বিভাগের স্বায়ত্তশাসনের দাবি এখন আর কোনো সাধারণ দাবি নয়, এটি সিলেটবাসীর আপামর জনতার প্রাণের দাবি। অনতিবিলম্বে সিলেট বিভাগকে স্বায়ত্তশাসন দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। বক্তারা আরও উল্লেখ করেন, সিলেটি ভাষা দেশের একমাত্র নিজস্ব বর্ণমালা বা লিপি রয়েছে, যা ‘নাগরি লিপি’ নামে বিশ্বজুড়ে সুপরিচিত। বিশ্বে প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষ এই ভাষায় কথা বলেন এবং এটি বিশ্বের ৯৭তম বৃহৎ ভাষা। এই ভাষার রয়েছে এক সমৃদ্ধ, প্রাচীন ও শক্তিশালী সাহিত্য এবং ইতোমধ্যে দেশ-বিদেশের অনেকে এই ভাষার ওপর উচ্চতর ডক্টরেট (পিএইচডি) ডিগ্রিও লাভ করেছেন। ফলে এই ঐতিহাসিক মর্যাদাপূর্ণ সিলেটি ভাষাকে অবিলম্বে দেশের ২য় রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করার জোর দাবি জানান বক্তাগণ।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews