সিলেট রিপোর্ট :
সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণ সামাজিক সংগঠনের অর্থায়ন ও সহযোগিতায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের উত্তরগাঁও গ্রামের একটি পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন ও উদ্বোধন করা হয়েছে।
গতকাল ২৭ সেপ্টেম্বর রবিবার সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণের উদ্যোগে সংগঠনের চতুর্থ দফা কর্মসূচির আওতায় এ টিউবওয়েল স্থাপন করা হয়। দেশ ও প্রবাসে থাকা সংগঠনের সদস্যদের সম্মিলিত অর্থায়নে বাস্তবায়িত এ উদ্যোগের মাধ্যমে একটি পরিবারের নিরাপদ ও বিশুদ্ধ পানির চাহিদা পূরণে সহায়তা করা হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আফাজ উদ্দিন ডানি’র সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্টা সাংবাদিক জাকারিয়া তালুকদারের উপাস্থাপনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের দুবাই প্রবাসী আমিনুল ইসলাম।
প্রবাস থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ ইমাম উদ্দীন প্রয়োজনীয় পরামর্শ ও সার্বিক বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি সোহেল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইমাম হুসেন, দক্ষিণ সুরমা উপজেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আহসান হাবিব তামীম, সংবাদ কর্মী মোঃ সামী। এছাড়াও প্রবাসে থাকা সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে মোঃ নুরুল ইসলাম, মোঃ জাকির আহমদ, মোঃ জামিল আহমদ, শাকুর আহমেদ, রিফাত আহমেদ, শাহান আহমদ ও মোঃ হিমেল প্রমুখ।
শেষে দোয়া পরিচালনা করেন সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণের উপদেষ্টা মোঃ রসক আলী।
সভাপতির বক্তব্যে আফাজ উদ্দিন ডানি সংগঠনের পরবর্তী কার্যক্রম তুলে ধরেন বলেন, সবার জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই এ ধরনের জনকল্যাণমুলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশুদ্ধ পানি মানুষের দৈনন্দিন চাহিদা পূরণের পাশাপাশি স্বাস্থ্য সম্মত জীবন যাপনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।