September 30, 2026, 2:56 am
Title :
বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট জেলা পরিষদের প্রশাসকের সাথে কোতোয়ালি থানা জমিয়ত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র সহ অব্যাহত হামলা দখলবাজ ও অপরাধীরা বেপরোয়া —- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ওসমানীনগরের তাজপুর ইউনিয়নে ইসলামী সমাজকল্যাণ পরিষদের ডিপ টিউবওয়েল স্থাপন যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীর সঙ্গে জমিয়তের মতবিনিময় প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তা পাবেন ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা: গভর্নর গোলাপগঞ্জের উত্তরগাঁও গ্রামের সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণে টিউবওয়েল স্থাপন সিলেট বিভাগের স্বায়ত্তশাসন ও সিলেটি ভাষাকে ২য় রাষ্ট্রভাষা করার দাবিতে ‘সিলেটি পাঞ্চায়িত’র সভা অনুষ্ঠিত

গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র সহ অব্যাহত হামলা দখলবাজ ও অপরাধীরা বেপরোয়া —- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Tuesday, September 29, 2026

সিলেট রিপোর্ট :

 

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য নেসারুল হক চৌধুরী বুস্তান স্যার, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন ঢাকা মিরপুরে গরিবের স্বাস্থ্য কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া, আদাবরে বাড়ি দখলের চেষ্টা, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির স্টুডিও ভাঙচুর লুটপাট ও ঢাকা মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে ১৭ কাঠা জমি দখল গিরে চলে সশস্ত্র হামলা, ভাংচুর। ৪৭ ঘন্টার ব্যবধানে এই সমস্ত নজিরবিহীন হামলা ও লুটপাটের তীব্র নিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, সবচেয়ে আশ্চর্য উদ্বেগজনক হল ১৯৭৪ সাল থেকে সুবিধা বঞ্চিত নিম্ন আয়ের মানুষের মাতৃ ও শিশু সেবা দিয়ে আসা রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে হামলা। এই হামলার ইন্দনদাতা হিসাবে গণমাধ্যমে প্রকাশিত বিএনপি সরকার দলীয় নেতা সংরক্ষিত আসনের নারী এমপি ফেরদৌস আহমদ মিষ্টি সহ নেতাকর্মীদের নাম এসেছে।

এই নজীরবিহীন ঘটনার রেশ কাটতে না কাটতে শনিবার রাতে ইসিবি চত্বরে একটি হাউজিংয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির স্টুডিও ভাঙচুর, লুটপাট চালায় দুর্বৃত্তরা। এসবই নেককারজনক নজীরবিহীন হামলায় দায়িত্বরত পুলিশ বাহিনীর ভূমিকা ছিল সাক্ষী ও গোপালের মতো।

নেতৃবৃন্দ বলেন, বস্তুত ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরপরই এই দলের নেতা কর্মীরা রাজধানী সহ দেশের প্রায় সর্বত্র বিশেষত চাঁদাবাজি দখলের মহাউৎসবে মাতিয়া উঠিয়াছে বলিয়া অজস্র অভিযোগ সংবাদ মাধ্যমে আসিতে থাকে। বিশেষত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলে ইহার বিরূপ প্রভাব পড়িতে দেখা যাচ্ছে দলের হাই কমান্ড এদের নিয়ন্ত্রণ করার চেষ্টায় ব্যর্থ হচ্ছেন। জনগণের জানমাল ইজ্জত আব্রু হেফাজতের দায়িত্ব সরকারের। সরকারের এই দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন।

মোটকথা দখলবাজ চাঁদাবাজ দুর্বৃত্তরা আজ বেপরোয়া ও শঙ্কাহীন। দেশবাসীর জিজ্ঞাসা সরকার দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনটি বিষয় অগ্রাধিকার ঠিক করেছিল এর একটি চির আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি। স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন মব সহিংসতার দিন এখন শেষ। তাহলে স্বাস্থ্য কেন্দ্র গুড়িয়ে দেওয়া কিংবা বাড়ি ঘরে হামলা কে এখন কি বলে সংজ্ঞায়িত করবেন। সংশ্লিষ্ট দায়িত্বশীলরা এ ব্যাপারে নির্বিকার ও বহাল তবিয়তে।

নেতৃবৃন্দ মিরপুরের গরিবের স্বাস্থ্য কেন্দ্র রাড্ডা সহ দখল হামলা লুটপাট ও ভাঙচুরের সাথে জড়িতদের দ্রুত আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করে বলেন, স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া, বাড়ি দখলের সংঘবদ্ব অপরাধীদের এখন নিয়ন্ত্রণ না করতে পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে, যাবে তখন পস্তাবেন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews