October 11, 2026, 4:08 am
Title :
সিলেটে ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরীর জন্মদিন উদযাপন করেছে জিডিএফ’র দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা হলি আর্ট যুব উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র উদ্যোগে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ শ্রমিক নেতা আবু বকর সিদ্দিক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সংবর্ধনা যা খুশি করুন, আমরা পিছু হটব না: মোদিকে রাহুল গান্ধী ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক উত্তপ্ত ভারত, ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপ আটক ‘ভারতে কালো জরুরি অবস্থা জারি করেছে বিজেপি’ লন্ডনে ৯ লাখ পাউন্ডে চার্চ কিনছে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণের দাবিতে সিলেট জেলা উত্তর জমিয়তের বিক্ষোভ মিছিল

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র উদ্যোগে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Saturday, October 10, 2026

সিলেট রিপোর্ট :

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গত ৯ অক্টোবর শুক্রবার সকালে সিলেট ষ্টেশন ক্লাব প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন বাবলী চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন সানজিদা খানম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ইন্টারন্যাশনাল এর জিএটি এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫ বি১, বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর ডাঃ খন্দকার মাযহারুল আনোয়ার এমজেএফ, আইপিডিজি লায়ন ডাঃ একেএম সারওয়ার জাহন জামিল, ফাস্ট ডিস্ট্রিক্ট ভাইস গভর্নর লায়ন রাফিকুল বারি, ২য় ভাইস গভর্নর ফরিদা ইয়াসমিন, সিলেট লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের।
ডিস্ট্রিক্ট গভর্নর এর কল ‘অধিক হাতে অধিক সেবা’ এই স্লোগান সামনে রেখে সিলেট চক্ষু হাসপাতালে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র ডাইরেক্টর লায়ন নাজনীন হোসেন, লায়ন খায়রুন্নেছা শেলী, লায়ন শাহেদা পারভীন চৌধুরী নাজমা, লায়ন শেলিনা বাছিত, লায়ন শামীমা আক্তার জিনু প্রমুখ। এছাড়াও সিলেটের বিভিন্ন লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিলেট চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হুইল চেয়ার ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি লায়ন্স ইন্টারন্যাশনাল এর জিএটি এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল ইসলাম সহ সুরমা লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবসেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। সমাজের সুবিধাবঞ্চিত ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রা সহজ করতে এ ধরনের মানবিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের দুঃখ-দুর্দশা লাঘব ও তাদের মুখে হাসি ফোটাতে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা দীর্ঘদিন যাবত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে যা নিঃসন্দেহে প্রশংসনীয়। অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণের এই উদ্যোগ সমাজের অসহায় মানুষের জন্য সহায়ক হবে। বক্তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে ক্লাব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews