October 11, 2026, 4:07 am
Title :
সিলেটে ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরীর জন্মদিন উদযাপন করেছে জিডিএফ’র দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা হলি আর্ট যুব উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র উদ্যোগে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ শ্রমিক নেতা আবু বকর সিদ্দিক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সংবর্ধনা যা খুশি করুন, আমরা পিছু হটব না: মোদিকে রাহুল গান্ধী ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক উত্তপ্ত ভারত, ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপ আটক ‘ভারতে কালো জরুরি অবস্থা জারি করেছে বিজেপি’ লন্ডনে ৯ লাখ পাউন্ডে চার্চ কিনছে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণের দাবিতে সিলেট জেলা উত্তর জমিয়তের বিক্ষোভ মিছিল

হলি আর্ট যুব উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Saturday, October 10, 2026

সিলেট রিপোর্ট :

যুব সমাজকে কারিগরি শিক্ষায় সম্পৃক্ত করে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের ৪২নং ওয়ার্ডের পাঁচমাইলস্থ বরায়া উত্তরভাগে পিয়ারা শপিং সেন্টারের ২য় তলাস্থ হলি আর্ট যুব উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে উদ্যোগে এস.এস.সি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ১০ অক্টোবর শনিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
‘আজ প্রশিক্ষণ গ্রহণ, আগামীতে কর্মসংস্থান’ এবং ‘প্রতিটি পরিবারে একজন প্রশিক্ষিত যুব আত্মকর্মী সৃষ্টির লক্ষ্যে আমাদের পথচলা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম।
বরায়া উত্তরভাগ আলীম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হলি আর্ট যুব উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আশফাক আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রের সহকারী পরিচালক মোঃ সাকিব আহমদ। অনুষ্ঠাবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসার নজরুল ইসলাম, সিরাজ উদ্দিন আহমাদ একাডেমীর সহকারী প্রধান শিক্ষক মোঃ মুকাব্বির আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রের পরিচালক সুফিয়ান জালালী, নিবন্ধিত সংগঠনের সভাপতি এমদাদুর রহমান খাঁন, যুব সংগঠক সেলিম আহমদ, কেন্দ্রের অফিস অ্যাসিস্ট্যান্ট ও কম্পিউটার অপারেটর আনোয়ারা বেগম, অফিস সহকারি লিপন আহমদ, এ্যাম্বাসেডর আরাফাত রহমান ও নাহিদ আহমদ, রাহেল আহমদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। বক্তাগণ তরুণ প্রজন্মকে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলার আহবান জানান।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews