October 14, 2026, 7:38 pm
Title :
মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন ১৭ অক্টোবর শনিবার সিলেটে বেওয়ারিশ কুকুরের টিকাদান শুরু কয়েক দিনের ব্যবধানে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা: প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ঘোষণা সৌদিতে হামলায় আহতদের চিকিৎসা চলছে : প্রবাসীকল্যাণমন্ত্রী ইরানের মদদপুষ্ট মিলিশিয়াদের চাপে কোণঠাসা সউদী যুবরাজ হত দরিদ্রদের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা বিতরণ দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শাড়ি-লুঙ্গি বিতরণ সিলেট দরগাহ মাদরাসায় মামুনুল হকের দরস ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব ইজতেমা নিয়ে পাঁচ দফা দাবি ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’র

মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন ১৭ অক্টোবর শনিবার

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Wednesday, October 14, 2026

সিলেট রিপোর্ট :

মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট এর উদ্যোগে ১৫তম বার্ষিক তাফসিরুল কুরআন মহাসম্মেলন আগামী ১৭ অক্টোম্বর শনিবার বিকাল ২টা হতে মধ্যরাত পর্যন্ত ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠে অনুষ্ঠিত হবে।
তাফসীর পেশ করবেন আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমীর ও সমিতির উপদেষ্টা মুফতী রশীদুর রহমান ফারুক (পীর সাহেব বরুনা), মুফতী মুস্তাকুন্নবী কাসেমী- ঢাকা, মুফতী মেরাজুল হক- ঢাকা, মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী- ঢাকা, মুফতী রেজাউল করিম আবরার- ঢাকা, মৌচাক জামে মসজিদ সিলেটের খতিব মুফতী খন্দকার হারুনুর রশিদ, জালালাবাদ আবাসিক এলাকার জামে মসজিদ সিলেটের ইমাম ও খতিব মাওলানা শুয়াইব আহমদ, সমিতির উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া, মুঈনুল ইসলাম লামাশ্যামপুর হরিপুরের মুহতামিম মাওলানা মীম সুফিয়ান প্রমুখ
মাহফিলে সভাপতিত্ব করবেন জামেয়া নুরিয়া ইসলামিয়া ভার্থখলা সিলেটের প্রিন্সিপাল, মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের উপদেষ্টা হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ, জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদ্রাসা সিলেটের মুহতামিম মাওলানা মাশুক উদ্দিন বড়বাড়ী, জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসা সিলেটের শিক্ষা সচিব ও সমিতির উপদেষ্টা মুফতী শফিকুর রহমান জামেয়া ইসলামিয়া হোসাইনিয়া নয়াসড়ক সিলেটের মুহতামিম মাওলানা শায়খ সাইফুুল্লাহ, মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মাওলানা সাইদুর রহমান।
মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন হারিছ মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট এর উদ্যোগে ১৫তম বার্ষিক তাফসিরুল কুরআন মহাসম্মেলন সফলে যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ এর সাথে সার্বিক যোগাযোগ করতে বলেন। অনুষ্ঠান উপস্থাপনা থাকবেন সমিতির সদস্য হাফিজ আব্দুল হাফিজ।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews