September 2, 2026, 2:03 pm
Title :
সিলেট রিপোর্ট সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরীর সংক্ষিপ্ত বৃত্তান্ত নুরুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে সিরাত প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ইফার বোর্ড অব গভর্নরসের সদস্য হলেন যে ৫ আলেম সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী- সিসিক প্রশাসক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প ইসলামি গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়ার্ড লাভ বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী পালিত ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা আব্দুল হামিদের ২৫ তম মৃত্যু বার্ষিকী পালিত সাবেক যুগ্ম সচিব ও প্রথম বাঙ্গালী বৈমানিক আলী আশরফের ৩৬ তম মৃত্যু বার্ষিকী পালন

আন্দোলনের ছাত্র-জনতার হামলার ঘটনায় বিশ্বনাথেপ্রবাসী যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Friday, March 21, 2025
  • বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ


স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে এক যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া-সহ আরো ৬০ জনের নামোল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাত আরো ১৫-২০ জনকে আসামী করা হয়।
গত ২১ মার্চ ২০২৫ইং, শুক্রবার বিশ্বনাথের রাজনগর গ্রামের মোহাম্মদ আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ আবু জাফর বাদি হয়ে এ মামলা দায়ের করেন। থানা মামলা নং-১৫ তারিখ ২০-০৩-২০২৫ইং।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের আন্দোলনে বিশ্বনাথ নতুন বাজারস্থ আল হেরা শপিং সেন্টারের সামনে ছাত্র-জনতার সরকার বিরোধী মিছিল বের হয়। এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র-জনতার উপর হামলা চালায়। এ হামলায় বেশ কয়েকজন গুরুতর জখম হন। ওই সময় মামলার এক থেকে ৮ নাম্বার আসামীরা ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ করে বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ করে। এছাড়াও ৯ থেকে ১৪ নং আসামীরা ককটেল নিক্ষেপ ও ছাত্র-জনতাকে মারধর করে আহত করে। এছাড়াও দিকবিদেক ছুটে পালিয়ে যাওয়া ছাত্র-জনতাদের আটক করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং টিয়ারশ্যাল নিক্ষেপ করে।
এসব ঘটনা উল্লেখ করে মোঃ আবু জাফর ৬০ জনের নাম উল্লেখ করে মামলায়। এছাড়াও আরো ১৫-২০ জনকে আসামী করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে এদের মধ্যে অধিকাংশ আসামীই বিদেশে পাড়ি জমিয়েছেন। এর মধ্যে ২০২৩ সালের দেশ ছেড়ে যুক্তরাজ্য পাড়ি জমান বিশ্বনাথের যুবলীগ নেতা ইমন। স্থানীয় সূত্রে জানা গেছে. ২০২৩ সালে উন্নত জীবনের আশায় দেশ ছেড়েছিলেন বিশ্বনাথ আওয়ামী যুবলীগের নেতা আব্দুল হামিদ ইমন। এর আগে তিনি বিশ্বনাথে আওয়ামী যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। রাজনৈতিক পূর্ব বিরোধের জের ধরে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও ককটেল নিক্ষেপের অভিযোগে ৬০ জনের নামোল্লেখ করে ও অজ্ঞাত আরো ১৫-২০ জনকে আসামী করা হয়। ওই মামলায় বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ, শাহ আসাদুজ্জামানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের আসামী করা হয়।

মামলার আসামীদের পুলিশ ধরতে না পারায় অজুহাত দেখিয়ে দুর্বৃত্তরা গত ২০ এপ্রিল (রোববার) সন্ধ্যার দিকে দলে দলে যোগ দিয়ে হামলা চালায় তারা। হামলায় বসতঘরের আসবাবপত্র ভাংচুর করে। পরে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় তারা। বর্তমানে ওই যুবলীগ নেতা যুক্তরাজ্যে বসবাস করছেন বলে জানা গেছে।
ইমনের পরিবার সূত্রে জানা গেছে, এই অগ্নিকান্ডে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার জীবন শঙ্কায় রয়েছেন বলে জানিয়েছেন যুবলীগ নেতা ইমনের পিতা মোঃ মখন মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে বিশ্বনাথে আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে বেশ কয়েকজনকে গুরুতর জখম করে। এ সময় দেশীয় ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র-জনতার উপর পুলিশের পাশাপাশি ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা গুলি চালালে বেশ কয়েকজন ছাত্র ও পথচারীরা আহত হন। এসব ঘটনায় উল্টো তাদের বিরুদ্ধে মামলায় করে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

পরবর্তীতের ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা ও তার আওয়ামী লীগ সরকারে পতন হলে দেশজুড়ে শুরু হয় উল্লাস। ওই দিন বিকেলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, দেশের বিভিন্ন থানা ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা। এরই সূত্রে ধরে সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাসায় একের পর এক হামলা চালানো হয়েছে। পরবর্তীতে দেশজুড়ে পুলিশী কার্যক্রম স্বাভাবিক হয়ে আসলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা হয়। এসব মামলায় দুই তিন বা চার বছর আগেও যারা দেশ ছেড়েছিলেন, তাদেরও নাম রয়েছে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews