October 14, 2026, 7:42 am
Title :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা: প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ঘোষণা সৌদিতে হামলায় আহতদের চিকিৎসা চলছে : প্রবাসীকল্যাণমন্ত্রী ইরানের মদদপুষ্ট মিলিশিয়াদের চাপে কোণঠাসা সউদী যুবরাজ হত দরিদ্রদের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা বিতরণ দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শাড়ি-লুঙ্গি বিতরণ সিলেট দরগাহ মাদরাসায় মামুনুল হকের দরস ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব ইজতেমা নিয়ে পাঁচ দফা দাবি ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’র মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক ইমরান খানের দলের সরকারকে হটিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন জারি বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা রাসেল মাহবুব-কে সংবর্ধনা প্রদান

বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Wednesday, March 25, 2026

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। স্থানীয় রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও চলছে নানা হিসাব-নিকাশ। এরই মধ্যে নতুন মুখ হিসেবে উঠে এসেছে মোহাম্মদপুর গ্রামের কৃতি সন্তান ও যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোঃ মুহিত মিয়ার নাম, যিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নীরবে সমাজসেবামূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন মুহিত মিয়া। বিশেষ করে ২০২০ ও ২০২২ সালের ভয়াবহ বন্যার সময় তিনি ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। তার এই উদ্যোগ ইউনিয়নবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
দুর্যোগকালীন সহায়তার পাশাপাশি সামাজিক ও সংগঠনভিত্তিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমেও তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকায় ইতোমধ্যেই তিনি জনমনে আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছেন।
আলহাজ্ব মুহিত মিয়া ‘মরহুম সামছু মিয়া এডুকেশন অ্যান্ড চ্যারিটি ট্রাস্ট’-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ২০১৭ সাল থেকে নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। তার উদ্যোগে কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ করা হয়েছে।
শিক্ষা খাতে তার অবদানও উল্লেখযোগ্য। এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বেতন প্রদানে সহায়তা করার পাশাপাশি গণেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি, মাসিক সহায়তা, বই-পুস্তক ও শিক্ষা উপকরণ বিতরণ করে আসছেন তিনি।
এছাড়াও খেলাধুলার প্রসারে স্থানীয় যুবসমাজকে সম্পৃক্ত রাখতে ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফলে যুবসমাজের কাছে তিনি ইতোমধ্যেই অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।
অবকাঠামোগত উন্নয়নেও রয়েছে তার সক্রিয় ভূমিকা। এরালিয়া বাজার থেকে মোহাম্মদপুর খালপাড় পর্যন্ত সড়ক নির্মাণসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে তার অবদান রয়েছে।
ধর্মীয় সম্প্রীতি রক্ষায়ও তিনি প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন। মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ের অসহায় মানুষের বিয়ে সম্পন্ন করতে সহায়তা করা ছাড়াও হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় উৎসবে সহযোগিতা প্রদান করে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয়দের প্রত্যাশা—যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে কলকলিয়া ইউনিয়ন আরও এগিয়ে যাবে উন্নয়নের পথে। সেই প্রত্যাশার প্রতিফলন হিসেবেই সম্ভাব্য প্রার্থী হিসেবে আলহাজ্ব মোঃ মুহিত মিয়ার নাম এখন ইউনিয়নজুড়ে অন্যতম আলোচিত।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews