August 30, 2026, 12:12 pm
Title :
সিলেট মহানগরীর ২৪নং ওয়ার্ড আল ইসলাহ’র আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরিক সমাবেশ সফলের লক্ষ্যে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রচারপত্র বিতরণ টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু প্রতিবন্ধী পরিবারকে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা উপহার সিলেটের কারাগার হচ্ছে পার্ক, হাসান মার্কেট অত্যাধুনিক ১২ই রবিউল আউয়াল আজ নিউইয়র্কে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এহসানুল মাহবুব জুবায়ের: বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরতে দেয়া হবে না মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ বড় সুখবর পেল সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা

সিলেট মহানগরীর ২৪নং ওয়ার্ড আল ইসলাহ’র আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Saturday, August 29, 2026

সিলেট রিপোর্ট :

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ২৪নং ওয়ার্ড সিলেট মহানগরী শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. মাহফিল সম্পন্ন হয়েছে। গত ২৮ আগষ্ট শুক্রবার বাদ আছর সিলেট নগরীর উপশহর এবিসি পয়েন্টে একটি হল রুমে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ২৪নং ওয়ার্ড সিলেট মহানগর এর সভাপতি মাওলানা মাস্টার আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রিন্সিপাল মাওলানা আজির উদ্দিন পাশা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগরীর সহ সাধারণ সম্পাদক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা জঈন উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজী মাওলানা জয়নুল ইসলাম মুনিম, তথ্য ও গবেষণা সম্পাদক বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সিলেট মহানগর।
বক্তব্য রাখেন সিলেট মহানগরীর ২৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী, ২৪নং ওয়ার্ডের অর্থ সম্পাদক এম এ ওয়াহিদ,২৪নং ওয়ার্ডের সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ ফয়ছল আহমদ, ২৪নং ওয়ার্ডের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজ আজিজুর রহমান হেলাল, মাওলানা মহসিন আহমদ, বিশিষ্ট সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী শাকিল আহমদ কয়েস,হাফিজ শাকুর, তাসনিম আহমদ, মাওলানা আব্দুল মতিন, মাওলানা হাফিজ খান, ডা. আব্দুল বাছির প্রমুখ।
শুরুতেই পবিত্র কুরআন শরীফ থেকে তিলাওয়াত করেন ২৪ নং ওয়ার্ডের সহ প্রচার সম্পাদক হাফিজ রুহুল আমীন, নাতে রাসুল পরিবেশন করেন মোঃ উভায় দুল্লা চৌধুরী, সভাপতির বক্তব্যে রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ২৪নং ওয়ার্ড এর সভাপতি মাওলানা মাস্টার আব্দুল আজিজ।
শেষে মিলাদ শরীফ পরিচালনা করেন সাধারণ সম্পাদক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী। পরে দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রিন্সিপাল মাওলানা আজির উদ্দিন পাশা।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews