October 9, 2026, 4:13 am
Title :
গ্যাস-বিদ্যুতের সহনীয় মূল্য নির্ধারণ ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে সিলেটে জমিয়তের বিক্ষোভ মিছিল ৯ অক্টোবর শুক্রবার হলি আর্ট যুব উন্নয়ন কেন্দ্রের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শনিবার উত্তাল ফ্রান্স: ট্রাম্পের চোখে ‘ইসলাম’, ফরাসিদের চোখে অন্য এক সংকট বিশ্বনাথে দুই গ্রুপের কর্মসূচি ঘিরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ সিলেট-৩ আসন`র এমপি মালিককে নিয়ে ফের লাইভে ইউপি চেয়ারম্যান ওলিদ দুই দশক পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি এই সরকার নিত্য সামগ্রীর দাম বৃদ্ধির জন্য গদিশীন হয়েছে?— গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ। মাদকবিরোধী কার্যক্রমের জেরে যুব সংগঠনের সদস্যের ওপর হামলার অভিযোগ ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম সিলেটে হানিট্র্যাপ চক্রের পাতানো ফাঁদে নিঃস্ব তরুণ যুবকসহ প্রবাসীরা

টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, August 27, 2026

সিলেট রিপোর্ট  ডেস্ক :

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর আব্দুল মাজেদ পিকলু (২৪) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও বাজারের পাশে মানাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মাজেদ পিকলু রাজশাহী সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের মধ্যনওদাপাড়া এলাকার বন বিভাগকর্মী নুরুল ইসলাম বাবুর ছেলে। তিনি রাজশাহীর মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা থেকে পিকলুসহ ১০ জন পর্যটক একটি নৌকা ভাড়া করে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার পথে সকাল ১০টার দিকে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজারের পাশে মানাই নদীতে নৌকাটি নোঙর করা হয়। নৌকার আরোহীদের কয়েকজন বাজারে কেনাকাটা করতে যান এবং অন্যরা নদীতে গোসল করতে নামেন। এ সময় নৌকা থেকে নদীতে লাফ দেওয়ার পর পিকলু আর ভেসে ওঠেননি। স্থানীয় লোকজন ও তার বন্ধুরা প্রায় তিন ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করেন।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মোরাদ জানান, পর্যটকেরা টাঙ্গুয়ার হাওরে পৌঁছানোর আগেই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসনাত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি নৌকাসহ তাহিরপুর থানায় নিয়ে আসা হচ্ছে।

তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews